1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
January 20, 2026, 6:01 am

খালেদা জিয়া অসুস্থ, জরুরি চিকিৎসা প্রয়োজন : খোকন

  • প্রকাশিত : শনিবার, আগস্ট ২৯, ২০২০
  • 502 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন তার আইনজীবী ও দলের যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

শনিবার (২৯ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ‌‌‘ফিরোজা’য় গিয়ে তার সঙ্গে দেখা করেন এই আইনজীবী।

সাক্ষাতের পর বাড়ির গেটে সাংবাদিকদের কাছে খোকন বলেন, ‘ম্যাডামের (খালেদা জিয়া) শারীরিক অসুস্থতা নিয়ে আলোচনা হয়েছে। তিনি অসুস্থ, জরুরিভাবে চিকিৎসা প্রয়োজন– এসব বিষয়ে কথা হয়েছে।’

শনিবার রাত সাড়ে ৭টায় গুলশানে খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’য় প্রবেশ করেন মাহবুব উদ্দিন খোকন। রাত সোয়া ৯টার দিকে তিনি সেখান থেকে বের হয়ে যান।

এর আগে গত মঙ্গলবার খালেদা জিয়ার স্থায়ী জামিন চেয়ে ছোট ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন। স্বরাষ্ট্রমন্ত্রী তার সেই আবেদন আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়ার সাজা গত ২৪ মার্চ স্থগিত করে সরকার। পরের দিন ২৫ মার্চ মুক্তি পেয়ে গুলশানের বাসায় ওঠেন খালেদা জিয়া।

মুক্তির শর্ত অনুযায়ী তিনি চিকিৎসার জন্য বিদেশে যেতে পারছেন না। ৬ মাসের মধ্যে পাঁচ মাস অতিবাহিত হলেও চিকিৎসা শুরু হয়নি খালেদা জিয়ার। যেটুকু হচ্ছে বাসায় নিজস্ব চিকিৎসকের পরামর্শে।

তার চিকিৎসকরা বলছেন, খালেদা জিয়ার হাঁটুর চিকিৎসা এর আগে লন্ডনে করা হয়েছিল। হাঁটুর সেই জয়েন্টে ব্যাথার কারণে তিনি হাঁটাচলা করতে পারেন না। বিধায় তাকে পুনরায় বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দেয়া প্রয়োজন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park