1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
  3. wp_admin_a24129@local.host : wp_admin_a24129 :
November 12, 2026, 1:53 pm
সংবাদ শিরোনাম :

খুলনায় কেয়ারটেকারের লাশ উদ্ধার

  • প্রকাশিত : Sunday, September 13, 2020
  • 485 বার পঠিত

খুলনা প্রতিনিধিঃ খুলনায় নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে কেয়ারটেকার তপন সরদারের (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ৯টায় দিক পুলিশ তার লাশ উদ্ধার করে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম জানান, মহানগরের টুটপাড়া কবরখানা মোড়ে নির্মাণাধীন সিসভাস নামে একটি বহুতল ভবনের ছাদে খুঁটিতে গলায় রশি পেঁচানো অবস্থায় তপনের লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (সাউথ) এস এম শাকিলউজ্জামান জানান, এটি হত্যা না আত্মহত্যা, তা খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park