1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
March 11, 2026, 1:56 pm
সংবাদ শিরোনাম :
“দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই : প্রধানমন্ত্রী ফুলছড়িতে গৃহবধূর হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পদোন্নতি পাওয়া দুই সেনা কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সাক্ষাৎকারের বিষয় দেখার পর মন্তব্য করবেন তথ্যমন্ত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন কানাডা ইনক ,বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও মনচো ৭১ যৌথভাবে একুশ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ইফতার

খুলে গেছে জাহাঙ্গীরের বাসার ফটক

  • প্রকাশিত : শনিবার, মে ২৭, ২০২৩
  • 238 বার পঠিত

গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন ও তার ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বাসভবন নগরীর ছয়দানা এলাকায়। দল থেকে জাহাঙ্গীর আলম বহিষ্কার ও মেয়র পদ হারানোর পর তার বাসায় খুব বেশি লোকজন চোখে পড়তো না।বেশিরভাগ সময় বাসার গেট ভেতর থেকে থাকতো বন্ধ। তবে মেয়র পদে জায়েদা খাতুন জয়ের পর আবারও খুলে গেছে ওই বাসার মূল ফটক।

শুক্রবার (২৬ মে) সকালে সরেজমিনে জাহাঙ্গীর আলমের বাসায় গিয়ে দেখা যায়, জাহাঙ্গীর আলমের বাড়িতে হাজারো কর্মী সমর্থক, সাধারণ মানুষ ও সংবাদকর্মীদের উপচে পড়া ভিড়। এসব মানুষরা বাসার নিচে অবস্থান করছিলেন। আবার অনেকেই বাসার প্রথম তলা, দ্বিতীয় তলা, তৃতীয় তলার প্রত্যেকটি যায়গায় আনাগোনা করছিলেন। অনেক মানুষকে নতুন মেয়রকে শুভেচ্ছা জানাতে ফুল নিয়ে দাঁড়িয়ে থাকতেও দেখা গেছে।

অথচ, গত ১৮ মাস এই বাড়িটিতে তেমন কেউ আসতেন না। গুটি কয়েক লোকজন বাসার মধ্যে থাকলেও বাসার মূল ফটক থাকতো সবসময় বন্ধ।

জাহাঙ্গীর আলমের কয়েকজন কর্মী সমর্থকদের সঙ্গে কথা হলে তারা জানান, কঠিন মুহূর্তে আমরা এই পরিবারটির পাশে ছিলাম। গোপনে এবং প্রকাশ্যে পাশে ছিলাম। জনগণ এখন রায় দিয়েছেন জায়েদা খাতুনের পক্ষে। তিনি মেয়র হয়েছেন। আমরা এখন মেয়রের বাসায় এসেছি। মেয়রের দরজা সবার জন্য খোলা। আমরা কোনো স্বার্থ ছাড়াই বিভিন্ন প্রতিকূলতার মধ্যে নির্বাচন করেছি। আমাদের কষ্ট সফল হয়েছে।

সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি নগরবাসীর কাছে কৃতজ্ঞ। আমার মা জায়দা খাতুনকে তারা ঘড়ি মার্কায় ভোট দিয়ে জয়লাভ করিয়েছেন। ইনশাআল্লাহ মায়ের সঙ্গে থেকে নগরবাসীর জন্য কাজ করে যাব।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park