1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
January 24, 2026, 9:02 pm

গণহত্যা দিবস : বায়তুল মুকাররমে বিশেষ দোয়া ও মোনাজাত 

  • প্রকাশিত : সোমবার, মার্চ ২৫, ২০২৪
  • 109 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : জাতীয় গণহত্যা দিবস-২০২৪ উপলক্ষ্যে আজ সোমবার দুপুরে (বাদ যোহর) বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা, বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

এ সময় একাত্তরের ২৫ মার্চ কালরাত্রিতে শাহাদাতবরণকারী সকল শহীদ, পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফিরাত কামনা এবং যুদ্ধাহত সকল মুক্তিযোদ্ধাদের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. এহসানুল হক। মুনাজাতে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো. আনিছুর রহমান সরকার, উপ-পরিচালক সরকার সারোয়ার আলম, বাড্ডা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বদিউল আলম সরকার, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারি ও সাধারণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন।
এছাড়া জাতীয় গণহত্যা দিবস-২০২৪ উপলক্ষ্যে আজ ইসলামিক ফাউন্ডেশনের সকল বিভাগীয় ও জেলা কার্যালয়েও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park