1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
February 18, 2026, 12:45 am
সংবাদ শিরোনাম :
বিএনপি ২২০টি ও জামায়াত ৫৭ টি আসন পেতে পারে: ন্যাশনালিস্ট রিসার্চ সেল গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা ফুলছড়ি থানা পুলিশের নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের অঙ্গীকার জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা জাতীয় পার্টি ব্যালটের মাধ্যমেই রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা: ইসি সানাউল্লাহ বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের দাবি: অর্থ উপদেষ্টার পদত্যাগ চাইলেন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা ‘ট্রাইব্যুনাল ইজ কোয়াইট স্ট্রিক্ট, প্রমাণ করতে না পারলে খালাস’ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের বেশিরভাগই অতিদরিদ্র গণভোটে হ্যাঁ জয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা গঠন সম্ভব: আলী রীয়াজ

গোল্ডেন গ্লোবসে স্বামীকে নিয়ে রোম্যান্স, আলোচনায় প্রিয়াঙ্কা

  • প্রকাশিত : মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
  • 74 বার পঠিত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়গোল্ডেন গ্লোবস ২০২৬’-এর আসরে নজর কেড়েছেন তারকা দম্পতি প্রিয়াঙ্কা চোপড়া নিক জোনাস। বেভারলি হিলসের এই জমকালো অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারা। কার্পেট থেকে অনুষ্ঠানস্থলসবখানেই এই জুটির রসায়ন রোম্যান্টিক মুহূর্তগুলো এখন সামাজিক মাধ্যমে আলোচনায়। 

অনুষ্ঠানের বেশ কিছু ভিডিও ইতোমধ্যে ভাইরাল। একটি ভিডিওতে দেখা যায়, স্বামী নিক জোনাসের টাই ঠিক করে দিচ্ছেন প্রিয়াঙ্কা। অন্য একটি মুহূর্তে প্রিয়াঙ্কার চুলে আলতো করে হাত বুলিয়ে দিতে দেখা যায় নিককে। এমনকি একে অপরের প্রতি তাদের গভীর চাহনিটাও প্রকাশ পেয়েছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ক্লিপে দেখা যায়, প্রিয়াঙ্কা ক্যামেরার দিকে তাকিয়ে থাকলেও নিক বারবার মুগ্ধ দৃষ্টিতে স্ত্রীর দিকেই তাকাচ্ছিলেন। অনুষ্ঠানে তাদের হাত ধরাধরি করে নাচতেও দেখা গেছে।

রেড কার্পেটে প্রিয়াঙ্কা চোপড়াকে দেখা গেছে কালো গাউনে। তবে পুরো সাজে সবচেয়ে বেশি নজর কেড়েছে তার আঙুলে থাকা একটি বিশাল নীল হিরের আংটি। গ্ল্যামারাস পোশাকের সঙ্গে দামি গয়না প্রিয়াঙ্কার উপস্থিতিতে এক ভিন্ন মাত্রা যোগ করে।

প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস দীর্ঘ সময় ধরেই তাদের সম্পর্ক ও একে অপরের প্রতি যত্নের জন্য ভক্তদের কাছে প্রশংসিত। হলিউড ও বলিউডের সেতুবন্ধন হিসেবে পরিচিত এই দম্পতি প্রায়ই বড় বড় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিত হয়ে নজর কাড়েন। ২০২৬ সালের গোল্ডেন গ্লোবস আসরেও তাদের এই উপস্থিতি শুধু গ্ল্যামার নয়, বরং সম্পর্কের উষ্ণতার জন্যও স্মরণীয় হয়ে থাকল।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park