1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 30, 2026, 6:31 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

গ্যাসের কারণেই মসজিদে আগুন, বলছে ফায়ারের তদন্ত কমিটি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২০
  • 396 বার পঠিত

নিউজ ডেস্ক : বিপুল পরিমাণে গ্যাস জমে থাকার কারণেই নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে উঠে এসেছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের তদন্ত কমিটির প্রতিবেদনে। বিকেলে প্রতিবেদনটি জমা দেওয়ার কথা।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এ বিষয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন বলেন, আগুনের ঘটনায় ফায়ার সার্ভিস চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। প্রতিবেদন দাখিলের জন্য তাদের ১০ কার্যদিবস সময় দেওয়া হয়। বিকেলে কমিটি প্রতিবেদন জমা দেবে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, প্রতিবেদনে বিস্ফোরণের কারণ হিসেবে মসজিদের গ্যাস জমাট বেঁধে থাকা উল্লেখ করা হয়েছে। গ্যাসের আগুন থেকেই পরবর্তীসময়ে এসির বিস্ফোরণ হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মসজিদ ভবনটি তৈরিতে বিল্ডিং কোড মানা হয়নি।

তিতাসের বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গ্যাস লিকেজের বিষয়ে তিতাস কর্তৃপক্ষের কাছে এলাকাবাসী বা মসজিদ কমিটি অবগত বা অভিযোগ করেছে লিখিত কোনো দলিল পাওয়া যায়নি। তবে অনেকে কমিটির কাছে বলেছে যে তিতাসকে মৌখিকভাবে গ্যাস লিকেজের বিষয়ে অবগত করা হয়েছিল।

নারায়ণগঞ্জের তল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় ৩৭ জন দগ্ধ হন। এর মধ্যে ৩১ জন এরইমধ্যে মারা গেছেন। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন একজন। বাকি পাঁচজন চিকিৎসাধীন। তারাও আশঙ্কামুক্ত নন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park