1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
February 16, 2026, 2:42 pm
সংবাদ শিরোনাম :
বিএনপি ২২০টি ও জামায়াত ৫৭ টি আসন পেতে পারে: ন্যাশনালিস্ট রিসার্চ সেল গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা ফুলছড়ি থানা পুলিশের নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের অঙ্গীকার জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা জাতীয় পার্টি ব্যালটের মাধ্যমেই রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা: ইসি সানাউল্লাহ বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের দাবি: অর্থ উপদেষ্টার পদত্যাগ চাইলেন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা ‘ট্রাইব্যুনাল ইজ কোয়াইট স্ট্রিক্ট, প্রমাণ করতে না পারলে খালাস’ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের বেশিরভাগই অতিদরিদ্র গণভোটে হ্যাঁ জয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা গঠন সম্ভব: আলী রীয়াজ

ঘূর্ণিঝড় রেমাল: ৬৪ জেলায় মোবাইল অপারেটরের ৪৯ শতাংশ সাইট অচল

  • প্রকাশিত : সোমবার, মে ২৭, ২০২৪
  • 130 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: ঘূর্ণিঝড় রেমাল এবং স্থল নিম্নচাপের ফলে সৃষ্ট ঝড়, দমকা হাওয়া এবং বৃষ্টির ফলে দেশের ৬৪টি জেলায় অবস্থিত মোবাইল অপারেটরদের ৪৮.৭১ শতাংশ সাইট অচল হয়ে গেছে। এর মধ্যে প্রায় সব ক্ষেত্রেই দীর্ঘ সময় বিদ্যুৎ সংযোগ না থাকার কারণে এসব সাইট অচল হয়েছে।

সোমবার (২৭ মে) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মুস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘূর্ণিঝড় রেমালকে কেন্দ্র করে বিটিআরসি মনিটরিং সেল কর্তৃক বিকেল ৪টা পর্যন্ত হালনাগাদ করা রিপোর্ট বলছে, বর্তমানে সারা দেশে মোবাইল অপারেটরগুলোর ৪৫ হাজার ৬১০টি সাইট রয়েছে। এর মধ্যে ২২ হাজার ২১৮টি সাইট বর্তমানে অচল। দীর্ঘসময় বিদ্যুৎ সংযোগ না থাকার কারণে চার্জের অভাবে এসব সাইট অচল হয়ে পড়েছে।

রিপোর্ট অনুযায়ী, গতকাল রোববার (২৬ মে) রাত ১০টায় ১৭টি জেলায় অচল সাইটের পরিমাণ ছিল ২ হাজার ৪৬০টি ( ৩২ শতাংশ। সোমবার (২৭ মে) সকাল ১০টায় ৪৫টি জেলায় এর পরিমাণ দাঁড়িয়েছে আট হাজার ৪১০টি (২৮ শতাংশ) এবং বিকেল ৪টায় এর পরিমাণ বেড়ে ৬৪টি জেলায় ২২ হাজার ২১৮টি (৪৮ দশমিক ৭১ শতাংশ) হয়েছে।

নেটওয়ার্ক সচল করতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ চেয়ে চিঠি দিয়েছে বিটিআরসি

সারা দেশে মোবাইল নেটওয়ার্কিং ব্যবস্থা সচল রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আইন বোর্ডসহ মোট সাতটি দপ্তর এবং একজন উপসচিব এবং সাতটি বিভাগের প্রধানের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

সংস্থাটির মহাপরিচালক (ইএন্ডও) ব্রিগেডিয়ার জেনারেল কাজী মুস্তাফিজুর রহমানের সই করা চিঠিতে বলা হয়েছে, বিদ্যুৎ সংযোগ না থাকার মোবাইল অপারেটরদের সাইটগুলো থেকে দুর্যোগ কবলিত এলাকায় টেলিযোগাযোগ সেবা ব্যাহত হচ্ছে। এতে করে দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী সময়ে জরুরি উদ্ধার কার্যক্রমের ক্ষেত্রে জনসাধারণের সাথে টেলিযোগাযোগ সম্ভবপর হবে না।

তিনি জানান, এসব সাইটে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা অতি জরুরি। সেজন্য দুর্যোগ জরুরি সেবা হিসেবে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক নিশ্চিত করতে উপকূলীয় জেলাসহ সব জেলায় বিদ্যুৎ প্রবাহ করে এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকায় দ্রুত বিদ্যুৎ পুনঃস্থাপনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park