1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
February 9, 2026, 11:35 pm
সংবাদ শিরোনাম :
বিএনপি ২২০টি ও জামায়াত ৫৭ টি আসন পেতে পারে: ন্যাশনালিস্ট রিসার্চ সেল গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা ফুলছড়ি থানা পুলিশের নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের অঙ্গীকার জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা জাতীয় পার্টি ব্যালটের মাধ্যমেই রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা: ইসি সানাউল্লাহ বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের দাবি: অর্থ উপদেষ্টার পদত্যাগ চাইলেন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা ‘ট্রাইব্যুনাল ইজ কোয়াইট স্ট্রিক্ট, প্রমাণ করতে না পারলে খালাস’ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের বেশিরভাগই অতিদরিদ্র গণভোটে হ্যাঁ জয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা গঠন সম্ভব: আলী রীয়াজ

চট্টগ্রামে ১৭ বসতঘর পুড়ে ছাই

  • প্রকাশিত : শুক্রবার, মার্চ ৮, ২০২৪
  • 191 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের হাটহাজারী পৌরসভা এলাকায় অগ্নিকাণ্ডে ১৭টি বসতঘর পুড়ে গেছে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৪০ লাখ টাকা বলে ধারণা করছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।
শুক্রবার (৮ মার্চ) হাটহাজারী পৌরসভার শাহজালাল পাড়ার ইব্রাহিমের কলোনিতে এ অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ওই কলোনিতে। এতে পুড়ে গেছে ১৪টি পরিবারের অন্তত ১৭টি বসতঘর।
ক্ষতিগ্রস্ত কলোনির মালিক ইব্রাহিম জানান, এ ঘটনায় আমার অন্তত ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আবদুল মান্নান জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনায় আশপাশের আরও অনেক পরিবারের ঘরবাড়ি রক্ষা করা সম্ভব হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম মশিউজ্জামান জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্নিদুর্গতদের সাহায্য-সহযোগিতা করা হবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park