1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
  3. wp_admin_a24129@local.host : wp_admin_a24129 :
November 15, 2026, 12:11 am
সংবাদ শিরোনাম :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন নর্থ আমেরিকা ইনক: বেলমন্ট পার্কে বনভোজন ২৩ জুলাই

  • প্রকাশিত : Thursday, June 22, 2023
  • 627 বার পঠিত

মোশাররফ হোসেন: চল বন্ধু ঘুরে আসি অ জানাতে.. যেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন নর্থ আমেরিকা ইনক বনভোজনে মেতে উঠবে…। নিউইয়র্কের লং আইল্যান্ড বেলমন্ট লেক স্টেট পার্কের মাপেল প্যাভিলিয়নে রোববার দিনভর বর্নাঢ্য অনুষ্ঠানে সবাই মিলিত হবে।

এসোসিয়েশন নর্থ আমেরিকা ইনক এর মিলনমেলা অনুষ্ঠিত হয়। গেল বছর জার্ডসন নদীতে ছিল সাড়া জাগানো লাগারডিয়া বিমান বন্দর থেকে স্টাচু অব লিবার্টি পর্যন্ত ক্রুজ জাহাজে নৌবিহার। আর এবার লংআইল্যান্ডের বেলমন্ট লেক স্টেট পার্কে অনুষ্ঠিত হবে বনভোজন।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ব ব্যাংক এর বিকল্প নির্বাহী পরিচালক ও বাংলাদেশ সরকারের সাবেক মুখ্যসচিব কায়কাউস আহমেদ। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। তাকে সংবর্ধনা জানানো হবে। এসময অনলাইনে শুভেচ্ছা বক্তব্য রাখবেন সাউদার্ন ইলিনয় বিশ্ববিদ্যালয় ও ভালদসতা বিশ্ববিদ্যালয় এর সমাজবিজ্ঞান অনুষদের ডিন ও এমিরেটাস অধ্যাপক ডঃ মিজানুর রহমান মিয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ শিরিন আক্তার, বান্দরবন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ ইমাম আলী।
সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপী অনুষ্ঠানের সূচনার পর স্মৃতি চারণ,খেলা, জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। গান কবিতা, নাচে অংশ নেবেন ক্যাম্পাস শিল্পীবৃন্দ। রয়েছে র‍্যাফেল ড্র।
তবে সবাই লেকে বেড়াতে গিয়ে মুগ্ধ হবেন এ আশা সংগঠনের সভাপতি মাহমুদ আহমেদ, সাধারণ সম্পাদক এ এস এম ইকবাল ফারুকের। একইভাবে বনভোজনের প্রধান সমম্বয়ক অধ্যাপক জাহাংগীর শাহনাওয়াজ ডিকেনস, বনভোজন আহ্বায়ক দিলওয়ার হাসান, সদস্য সচিব ঝর্ণা আশা করছেন দুই শতাধিক সদস্য ও পরিবারের সকলে মিলে উপভোগ্য হবে বনভোজন। মুখরোচক খাবার, গান, খেলা, স্মৃতি চারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান মিলে আনন্দময় হয়ে উঠবে। বেলমনট লেক স্টেট পার্কে র নৈসর্গিক সৌন্দর্য সবাইকে মুগ্ধ করবে।

বাস ও নিজ নিজ গাড়ি নিয়ে সবাইকে সময়মত অনুষ্ঠানে যোগ দেবার জন্য আহ্বান জানিয়েছেন তারা।
আসুন সবাই মিলে। দেখা হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন নর্থ আমেরিকা ইনক এর মিলনমেলায়। নিউইয়র্ক, টেক্সাস, ডালাস, বোসটন, নিউ জার্সি, ওয়াশিংটন, মেরিল্যান্ডসহ, কানাডা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন নর্থ আমেরিকা ইনক এর বনভোজনে যোগ দেবার জন্য অপেক্ষার ক্ষণগণনা করছেন ।


আগামী ২৩জুলাই দিনভর ৬২৫ বেলমন্ট স্টেট পার্কের বিশাল প্যাভিলিয়নে তিন শতাধিক সদস্য ও কর্মকর্তারা মিলিত হবে বলে আশা করা হচ্ছে। টেকসাস, ওয়াশিংটন, বোস্টন, নিউ জার্সি, ভার্জিনিয়া, নিউ ইয়র্ক সহ বিভিন্ন প্রদেশ ও কানাডার টরেন্টো থেকে সবাই পরিবার সহ নৈসর্গিক সৌন্দর্য ভরা বেলমন্ট স্টেট পার্কের বিশাল প্যাভিলিয়নে যাবার প্রস্তুতি নিচ্ছেন।
১৯২৬সালে তৈরি বেলমন্ট লেক স্টেট পার্কে রয়েছে নৈসর্গিক দৃশ্যে ভরা। সাঁতার কাটা, লেকের পানিতে বোটে বেড়ানো,বাইক, ঘোড়ায় চড়ে বেড়ানোর সুযোগ। সাজানো বাগানে হারিয়ে যাওয়ার সুযোগ।


এরকম সুযোগের জন্য সারা বছর অপেক্ষায় থাকেন এলামনাই সদস্যরা। সকাল ৮টা থেকে বিকেল ৮টা। রকমারি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকালের নাস্তা, চা কফির পর বেড়াতে যাবার সুযোগ থাকবে। দুপুরের খাবার খেয়ে শুরু খেলা, স্মৃতিচারণ, ভাগ্য পরীক্ষা। সবশেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।
তবে স্মৃতি জাগানিয়া আলাপনে অংশ নেবেন এমিরেটাস অধ্যাপক ডঃ মিজানুর রহমান মিযা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য ডঃ শিরিন আক্তার, বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ ইমাম আলী ও ডঃ আশরাফ সহ শিক্ষক বৃন্দ।
এটা অনলাইনে বিশ্ব সংযুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
আসুন সবাই মিলে ২৩জুলাই বেলমন্ট স্টেট পার্কের আনন্দ উৎসবে। ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park