1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
March 16, 2026, 3:12 am
সংবাদ শিরোনাম :
‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী বিশ্বখ্যাত ভারতীয় সমাজবিজ্ঞানী আন্দ্রে বেঁতে মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই : প্রধানমন্ত্রী ফুলছড়িতে গৃহবধূর হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

চলে গেলেন আম্পায়ার নাদির শাহ

  • প্রকাশিত : শুক্রবার, সেপ্টেম্বর ১০, ২০২১
  • 326 বার পঠিত

লাইফ সাপোর্ট থেকে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন আইসিসির সাবেক প্যানেল আম্পায়ার নাদির শাহ। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। আজ ভোররাত ৩টা ৪৮ মিনিটের দিকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন নাদির শাহ।

সাবেক এই আন্তর্জাতিক আম্পায়ার গত দুই বছর যাবৎ ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন। মাঝে বেশ কয়েকবার তিনি দেশের বাইরে গিয়ে চিকিৎসা নিয়েছেন। শারীরিক অবস্থার অবনতি হলে সর্বশেষ সপ্তাহখানেক আগে তাঁকে আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়। দুদিন আগে নেওয়া হয় লাইফ সাপোর্টে।

নাদির শাহ জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাহাঙ্গীর শাহ বাদশাহর ছোট ভাই। ২০০৬ সালে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বাংলাদেশ-কেনিয়া ওয়ানডে ম্যাচ দিয়ে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিং শুরু।

তার মৃত্যুর খবর জানিয়ে বিসিবি পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘নাদির শাহ (১৯৬৪-২০২১)। আমাদের ভালোবাসার মানুষ, অতুলনীয় নাদির শাহ আর নেই। তার বিদেহী আত্মার প্রতি শান্তি কামনা করছি।’

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট লিখেছেন, ‘আমাদের প্রাণপ্রিয় সদা হাস্যোজ্জ্বল সাবেক ক্রিকেটার এবং আইসিসি প্যানেল আম্পায়ার নাদির ভাই আর নেই। আজ ভোর রাত ৩:৪৮ মিনিটে তিনি ধানমন্ডি আনোয়ার খান মর্ডান হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন (নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, আর নিশ্চয়ই তাঁর দিকে প্রত্যাবর্তনকারী)।’

তিনি আরও লিখেন, ‘মাত্র ৫৭ বছর বয়সেই ফুসফুসের ক্যানসারের সাথে লড়াই করতে করতে ক্লান্ত শ্রান্ত হয়ে সবাইকে ছেড়ে পরপারে পাড়ি জমিয়েছেন আমাদের প্রিয় নাদির ভাই। আল্লাহ যেন উনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন… আমিন ‘

নিজের পোস্টে জানাযার সময় জানিয়ে পাইলট আরও লিখেছেন, ‘জানাযার নামাজ আজ বাদ জুম্মা ধানমন্ডি ৭নং মসজিদে অনুষ্ঠিত হবে।’

নাদির শাহর মৃতু্তে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park