1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
  3. wp_admin_a24129@local.host : wp_admin_a24129 :
November 8, 2026, 4:49 am
সংবাদ শিরোনাম :

চলে গেলেন একুশ পদক প্রাপ্ত কবি আসাদ চৌধুরী, কানাডায় দাফন

  • প্রকাশিত : Saturday, October 7, 2023
  • 406 বার পঠিত

মোশাররফ হোসেন: বাংলাদেশের পথিকৃত ও একুশ পদক প্রাপ্ত কবি ও মুক্তিযোদ্ধা আসাদ চৌধুরী চলে গেলেন। বুধবার রাতে টরেন্টোর একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থাতেই তিনি পরলোক গমন করেন ( ইননালিললাহে….রাজিউন) ।
মরণব্যাধি ক্যান্সারে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১বছর।


টরেন্টো, বাংলাদেশসহ বিশ্ব জুড়ে তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে। শুক্রবার জূমআর নামাজের পর তার নামাজে জানাজা টরেন্টোর নাগেট মসজিদে অনুষ্ঠিত হয়। এরপর তাকে মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় সম্মান জানানোর জন্য বাংলাদেশের জাতীয় পতাকা দিয়ে তার মরদেহ আবৃত করেন কানাডাতে বাংলাদেশের রাষ্ট্রদূত ডঃ খলিলুর রহমান ও টরেন্টো, বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল লুৎফর রহমান। এসময় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল কানাডার নেতৃবৃন্দ, বঙ্গবন্ধু পরিষদ, টরেন্টোর সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, পেশাজীবি,কবি-সাহিত্যিক সাংবাদিক, টরেন্টোর একুশ মেলা, ফিল্ম ফোরামসহ সর্ব স্তরের মানুষ।


এখান থেকে তার মরদেহ নেয়া হয় টরেন্টোর পিকারিং কবরস্থানের ডাফিন মিডোস নামক জায়গায়। সেখানে পরিবারের সদস্য ও রাষ্ট্রদূত, কনসাল জেনারেল সহ টরেন্টোর বাঙালি প্রবাসীরা। বিশেষ মোনাজাত শেষে অশ্রসজল নয়নে সবার প্রিয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক কবি, উপস্থাপক, আবৃত্তিকার, সাংবাদিক, লেখক আসাদ চৌধুরীকে চিরবিদায় জানানো হয়।
তার সহধরমিনী পুত্র আসিফ ও কন্যা শাওলি সকলের কাছে দোয়া কামনা করেন।


বাংলাদেশে তার মরদেহ নেবার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে টিকেটসহ সব ব্যাবস্থা করার পরও পরিবারের সদস্যদের ইচ্ছায় টরেন্টোয় কবিকে কবর দেয়া হয়। কবির ইচ্ছা ছিল তার পৈতৃক নিবাস বরিশালের উলানিয়াতে যেন তাকে দাফন করা হয়।
তার সহোদর আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, গানের রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী ইতিপূর্বে পরলোক গমন করেন। সংগ্রামী বঙ্গবন্ধু, তবক পান, প্রেমের কবিতাসহ ছড়া, অনুবাদ, আমেরিকা রাশিয়া, ফ্রান্স, জার্মান সাংস্কৃতিক কেন্দ্রের কাজের জন্য তিনি বিশ্ব খ্যাতি পেয়েছেন। টরেন্টোতে রীতিমত মুক্তিযুদ্ধের পক্ষের সব অনুষ্ঠান, একুশ, জাতীয় দিবসে তিনি ছিলেন প্রাণ। দেখা হলেই ভরাট গলায় বলতেন, বড় ইলিশ এলে খবর দিও। সেকথা আর বলবেন না আসাদ ভাই…। এ বেদনা রয়ে গেল।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park