1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
February 10, 2026, 12:25 am
সংবাদ শিরোনাম :
বিএনপি ২২০টি ও জামায়াত ৫৭ টি আসন পেতে পারে: ন্যাশনালিস্ট রিসার্চ সেল গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা ফুলছড়ি থানা পুলিশের নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের অঙ্গীকার জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা জাতীয় পার্টি ব্যালটের মাধ্যমেই রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা: ইসি সানাউল্লাহ বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের দাবি: অর্থ উপদেষ্টার পদত্যাগ চাইলেন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা ‘ট্রাইব্যুনাল ইজ কোয়াইট স্ট্রিক্ট, প্রমাণ করতে না পারলে খালাস’ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের বেশিরভাগই অতিদরিদ্র গণভোটে হ্যাঁ জয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা গঠন সম্ভব: আলী রীয়াজ

জঙ্গলে জোঁকের কবলে মিমি

  • প্রকাশিত : সোমবার, মে ২৭, ২০২৪
  • 149 বার পঠিত

বিনোদন ডেস্ক: অভিনেত্রী মিমি চক্রবর্তী কাজের মাঝে অবসর সময় পেলেই ব্যাগ গুছিয়ে ঘুরতে বেড়িয়ে পড়েন। সম্প্রতি ঘুরতে গিয়েছিলেন সমুদ্র সৈকতে। তবে এবার মিমিরট্যুর ডেস্টিনেশনছিল পাহাড়ে। সেখানে গিয়েই ভয়ংকর বিপদের মুখে পড়তে হয়েছে অভিনেত্রীকে। 

বর্ষায় পাহাড়ি এলাকায় জোঁকের উপদ্রব বাড়ে। আর একবার জোঁক আঁকড়ে ধরলে তাকে ছাড়ানো কতটা কঠিন, তা প্রায় সকলেরই জানা। সেই জোঁকের কবলে পড়তে হল মিমিকে।

সোমবার (২৭ মে) মিমি তার ইনস্টাগ্রামে এক ভিডিও পোস্ট করেন । যেখানে দেখা যায়, গোলাপি রঙের চপ্পল থেকে জোঁক উঠে এল একেবারে মিমির হাতে। তারপর জোঁকটাকে নিয়ে আঙুলেই খেলতে দেখা যায় তাকে।

মিমির এই ভিডিও দেখে অনেকেই চমকে উঠেছেন। ভক্তদের মধ্যে অনেকে লবণ ছিটিয়ে দ্রুত জোঁকটিকে সরানোর পরামর্শ দিয়েছেন। কেউ কেউ আবার মিমির এই সাহসের প্রশংসা করেছেন।

আমরিতা নামে এক ভক্ত সেই ভিডিওর নিচে লিখেছেন, ‘ভাই তুমি কি সাহসী আমি হলে চিৎকার করে মরে যেতাম। আরেকজন লিখেছেন, ‘আর একটু ধরে রাখো। তোমাকে এমন চুমু দিবে সারাজীবন মনে রাখবে। পরবর্তী সময়ে বলবে আমায় ছেড়ে দে।’

উল্লেখ্য, কিছু দিন আগেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মিমির ‘আলাপ’। ছবিতে তার বিপরীতে রয়েছেন আবীর চট্টোপাধ্যায়। খুব শীঘ্রই শাকিব খানের সঙ্গে তুফান ছবিতে দেখা যাবে মিমিকে। আর এটাই তার প্রথম বাংলাদেশের ডেবিউ ছবি।

যৌথ প্রযোজনার ‘তুফান’-এ যুক্ত আছে বাংলাদেশের নামি প্রযোজনা সংস্থা চরকি ও আলফা আই, ভারত থেকে যুক্ত এসভিএফ। এই সিনেমায় আরও অভিনয় করছেন অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী নাবিলা, মিশা সওদাগর প্রমুখ। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park