1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 19, 2026, 6:21 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

জনগণ ও দেশের কল্যাণে কাজ করতে হ‌বে: রাষ্ট্রপতি

  • প্রকাশিত : শনিবার, নভেম্বর ১৩, ২০২১
  • 291 বার পঠিত

শ‌নিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় কিশোরগঞ্জের অষ্টগ্রামে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ অডিটোরিয়ামে স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়কালে এ আহ্বান জানান তিনি।

স্থানীয় সম্ভাবনাকে কাজে লাগাতে স্থানীয়ভাবে বিনিয়োগ বাড়ানোর তাগিদ দি‌য়ে রাষ্ট্রপতি বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি এর রক্ষণাবেক্ষণ ও সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হবে।

হাওরের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার ওপর জোর দিয়ে আবদুল হামিদ বলেন, পর্যটকরা যাতে যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে সে বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে।

স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিকসহ স্থানীয় গণ্যমান্য ব্য‌ক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।

রোববার (১৪ নভেম্বর) সকাল ১১টায় রাষ্ট্রপতি মিঠামইন সেনানিবাসের উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করবেন।
এরপর সন্ধ্যায় রাষ্ট্রপতি তার বাবা হাজী তায়েব উদ্দিনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে অংশ নেবেন। প‌রে মিঠামইনে রাষ্ট্রপতি আবদুল হামিদ মিলনায়তনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন।

রোববার নিজ বাড়িতে রাতযাপন শেষে পরদিন ১৫ নভেম্বর দুপুর আড়াইটায় ইটনা যাবেন রাষ্ট্রপ‌তি। সেখানে উন্নয়নমূলক কাজ পরিদর্শন শেষে সন্ধ্যায় ইটনায় রাষ্ট্রপতি আবদুল হামিদ মিলনায়তনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর ইটনা থেকে মিঠামইনে নিজ বাড়িতে ফিরে যাবেন তিনি।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park