1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
July 27, 2026, 9:09 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

জন্মদিনে প্রধানমন্ত্রীকে ফুল-মিষ্টি পাঠালেন মমতা

  • প্রকাশিত : Tuesday, September 29, 2020
  • 438 বার পঠিত

দূরবীন ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ফুল ও মিষ্টি উপহার পাঠিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে পাঠিয়েছেন শুভেচ্ছাপত্রও।

সোমবার সন্ধ্যায় ভারতে বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে বেনাপোল বন্দর দিয়ে এ উপহারসামগ্রী বাংলাদেশে প্রবেশ করে। রাত পৌনে ৮টায় যশোর বিমানবন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটের উপহারসামগ্রী ঢাকায় পৌঁছে এবং তা প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়।

কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার (পলিটিক্যাল) বিএম জামাল হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, তাদের মাধ্যমে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফুল, মিষ্টি ও শুভেচ্ছাপত্র পাঠিয়েছেন। তারা সেগুলো বেনাপোল বন্দর দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়েছেন।

বেনাপোলের সিএন্ডএফ প্রতিনিধি মোস্তাফিজুর রহমান রুবেল জানান, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পাঠানো উপহারসামগ্রী রাতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকায় পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park