1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
January 17, 2026, 8:09 pm

জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা সাভার প্রতিনিধি ||

  • প্রকাশিত : রবিবার, মার্চ ২৬, ২০২৩
  • 176 বার পঠিত

মহান স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে জাতীয় স্মৃতিসৌধে। স্বাধীনতার উচ্ছ্বাসে উদ্বেলিত জনতা শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ করছে স্বাধীনতার মহানায়কদের।

রোববার (২৬ মার্চ) স্বাধীনতা দিবসের প্রথম প্রহর সকাল ৫টা ৫৭ মিনিটে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানানো শেষে অন্যান্য আনুষ্ঠানিকতার পর ৬টা ১০ মিনিটে সৌধ এলাকা ত্যাগ করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এর পরেই স্মৃতিসৌধ এলাকা সর্বস্তরের মানুষের জন্য খুলে দেওয়া হয়।
স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন বিশ্ববিদ‌্যালয়ের শিক্ষক সমিতি।

এছাড়া, ফুলের ডালা নিয়ে জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষের ঢল নামে সৌধ প্রাঙ্গনে। সব বয়সী মানুষের আগমণে মুখর হয়ে ওঠে সৌধ প্রাঙ্গণ। বিভিন্ন ব্যানার, ফেস্টুন নিয়ে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন সরকারি, বেসরকারি, আধা-সরকারি, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষ। তাদের ফুলেল শ্রদ্ধায় ভরে ওঠে শহীদ বেদি।

স্বাধীনতার ৫৩ বছরে যুদ্ধাহত অনেক মুক্তিযোদ্ধাও এসেছেন শ্রদ্ধা জানাতে। তাদের অনেকের হাতে শোভা পায় লাল-সবুজের বিজয় পতাকা।এ বার রোজার কারণে স্মৃতিসৌধে লোকজন তুলনামূলক কম এসেছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park