1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
  3. wp_admin_a24129@local.host : wp_admin_a24129 :
November 8, 2026, 4:19 am
সংবাদ শিরোনাম :

জি-২০ ইভেন্টে যোগ দিতে ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছেন অর্থমন্ত্রী

  • প্রকাশিত : Saturday, July 15, 2023
  • 279 বার পঠিত

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধিদল আজ জি-২০ ইভেন্টে যোগ দিতে ভারতের গুজরাটের উদ্দেশ্যে রওনা হয়েছে। জি-২০ দেশগুলোর মন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের সাথে দুই দিনের অনুষ্ঠানটি ১৭-১৮ জুলাই গুজরাটের গান্ধীনগরে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ জি-২০ এর সদস্য না হলেও আয়োজক দেশ ভারত বাংলাদেশসহ বিভিন্ন অঞ্চলের নয়টি দেশকে ‘অতিথি দেশ’ হিসেবে অন্তর্ভুক্ত করেছে।
এই দেশগুলো জি-২০ শীর্ষ সম্মেলনের বিভিন্ন সভা ও ইভেন্টে অংশ নেবে। অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ‘অতিথি দেশ’ হিসেবে এই জি-২০ ইভেন্টে অংশগ্রহণ করবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই দিনের এই বৈঠকে অর্থমন্ত্রী বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে সম্ভাব্য পদক্ষেপ ও বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি তুলে ধরবেন। এছাড়া তিনি বিভিন্ন দেশের অর্থমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park