1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
February 16, 2026, 7:39 pm
সংবাদ শিরোনাম :
বিএনপি ২২০টি ও জামায়াত ৫৭ টি আসন পেতে পারে: ন্যাশনালিস্ট রিসার্চ সেল গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা ফুলছড়ি থানা পুলিশের নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের অঙ্গীকার জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা জাতীয় পার্টি ব্যালটের মাধ্যমেই রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা: ইসি সানাউল্লাহ বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের দাবি: অর্থ উপদেষ্টার পদত্যাগ চাইলেন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা ‘ট্রাইব্যুনাল ইজ কোয়াইট স্ট্রিক্ট, প্রমাণ করতে না পারলে খালাস’ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের বেশিরভাগই অতিদরিদ্র গণভোটে হ্যাঁ জয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা গঠন সম্ভব: আলী রীয়াজ

জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী: সামনে আলিয়ার জন্য যা অপেক্ষা করছে

  • প্রকাশিত : বৃহস্পতিবার, আগস্ট ৮, ২০২৪
  • 181 বার পঠিত

বিনোদন ডেস্ক: অভিনয়ে যেমন পাকা, তেমনি সংসার সামলে দিব্যি আছেন বলিউড তারকা আলিয়া ভাট। আসছে বছরও কি আলিয়া একই ধারায় চলবেন? —এই প্রশ্নের জবাব দিয়েছেন ভারতের বিখ্যাত জ্যোতিষী বিক্রম চন্দিরামণি। তিনি হলিউড ও বলিউড তারকাদের নিয়ে প্রায়ই ভবিষ্যদ্বাণী করেন। তাই আলিয়ার সামনের বছরটি কেমন কাটবে, সেটি নিয়ে মন্তব্য করেছেন তিনি। জ্যোতিষীর ভাষ্য, সূর্য দশার কারণে শুধু বলিউডের ক্যারিয়ারই নয়, বিভিন্ন ব্র্যান্ডে বিনিয়োগের সম্ভাবনা রয়েছে আলিয়ার, যা ভবিষ্যতে তাঁর সম্পদের পরিমাণ বেশ কয়েক গুণ বাড়িয়ে দেবে। যদিও এগুলো এমনি এমনি পাচ্ছেন না অভিনেত্রী। এসবের নেপথ্যে থাকছে তাঁর পরিশ্রম। এই পরিশ্রমের কারণে আর্থিক দিক থেকে বিপুল লাভের সম্মুখীন হবেন তিনি। শুধু তা–ই নয়, বহুদিন ধরে আটকে থাকা বাণিজ্যিক পদক্ষেপের পথ আরও সুগম হবে বলেও মন্তব্য করেন জ্যোতিষী বিক্রম চন্দিরামণি। শুধু তা–ই নয়, নিজের ভরা সংসারে আরও সুখের মুখ দেখবেন বলেও ধারণা করছেন এই জ্যোতিষী। স্বামী রণবীর কাপুর ও কন্যা রাহাকে নিয়ে সংসার চালিয়ে যাবেন জোর কদমে। চলতি মাসেও বিনিয়োগের সম্ভাবনা আছে। আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের এপ্রিল ও জুনে সিনে ক্যারিয়ারে শীর্ষস্থান দখল করবেন অভিনেত্রী। পাশাপাশি একের পর এক ছবির সাফল্য অপেক্ষা করছে রাহার মায়ের জন্য। সেই সঙ্গে জন্মতিথির কারণে প্রেমের ক্ষেত্রেও বেশ সৌভাগ্যবান আলিয়া ভাট। যেকোনো বিষয়ে তাঁর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও কল্পনাশক্তি প্রখর। যদিও জীবনের যেকোনো ধাপে জ্যোতিষ বা সংখ্যার হিসাব নয়, বরং নিজের মনের চাওয়াকেই প্রাধান্য দেন অভিনেত্রী আলিয়া ভাট।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park