মোশাররফ হোসেন: টরেন্টোর বেল লাইট বক্স সিনে হলে গত ৭ সেপ্টেম্বর শুরু হয়েছে ৪৮তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এতে বিশ্বের নির্বাচিত সেরা ছবির প্রদর্শিত হচ্ছে।
আগামী ১৩ সেপ্টেম্বর ০৬৩০ মিনিটে বাংলাদেশের তৈরি “মুজিব, একটি জাতির রূপকার ” ছবিটি প্রদর্শিত হবে। এতে যোগ দিতে বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডঃ হাসান মাহমুদ টরেন্টো আসছেন বলে জানা গেছে।
বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ভিত্তিক ছবিটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করা আরেফিন শুভ, শেখ হাসিনার চরিত্রে অভিনেত্রী নুশরাত ফারিয়া টরেন্টো আসবেন বলে ঢাকা থেকে এফডিসির এমডি নুজরাত ইয়াসমিন ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কাওসার আহমেদ জানিয়েছেন।
এফডিসির এমডি বলেন, ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত মুজিব, একটি জাতির রূপকার ছবিটি ২ঘন্টা ৫৮ মিনিটের। ভারতের বিখ্যাত ছবি নির্মাতা শাম বেনেগাল অসুস্থ। তবে ছবিটির লিপিকার অতুল তিওয়ারি ও সচিত শর্মা ভারতের প্রতিনিধিত্ব করবেন।
উল্লেখ্য বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজিত ছবিটিতে বঙ্গবন্ধু চরিত্রে বাংলাদেশের আরেফিন শুভ, জায়িদ খান (টিক্কা খান), নুসরাত ফারিয়া (শেখ হাসিনা), নুশরাত ইমরোজ তিশা (রেণু, বেগম মুজিব)এবং রিয়াজ, চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু সহ অনেকেই অভিনয় করেছেন। ছবির লিংক: https://www.google.com/search?kgmid=/g/11qyq8sjg0&hl=en-CA&q=Mujib:+The+Making+of+a+Nation&kgs=2b28efe6d7f80cd1&shndl=17&source=sh/x/kp/osrp/m5/4#fpstate=ivlbx
ইংরেজী, বাংলা ও হিন্দিতে ছবিটি দীর্ঘ সময় শুটিং করা হয় বাংলাদেশ ও ভারতের বিভিন্ন ঐতিহাসিক জায়গাতে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনভিত্তিক ছবিটির প্রদর্শিত হবার পর জনপ্রিয়তা পেয়েছে। বাংলাদেশের ভাষা আন্দোলন, থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, ৭মার্চ, বিজয়ের ক্ষণের ঐতিহাসিক বিষয় সহ অসাধারণ ছবি মুজিব: একটি জাতির রূপকার।
টরেন্টোর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বিশ্ব চলচ্চিত্রের উৎসব সমূহের অন্যতম। এতে ছবিটি প্রদর্শিত হবার বিশাল বিষয়।
মুজিব একটি জাতির রূপকার mujib,biopic ছবিটির প্রদর্শনীর জন্য বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, এফডিসি ও ভারতের চলচ্চিত্র বিষয়ক মন্ত্রণালয় এবং কানাডাতে ভারতীয় দূতাবাস, বাংলাদেশ দূতাবাস, টরেন্টোর বাংলাদেশ ও ভারতের কনসুলেট একযোগে কাজ করেছেন। ছবিটি প্রদর্শনীর ব্যবস্থা করা দুদেশের শিল্পী ও পরিচালনা সঙ্গে যুক্তদের সকল সহযোগিতা করেছেন।
বাংলাদেশের রাষ্ট্রদূত ডঃ খলিলুর রহমান ও বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল লুৎফর রহমান এ ছবিটি প্রদর্শনীর সকল প্রকার সমন্বয় করছেন বলে জানা গেছে।