1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
February 16, 2026, 2:30 pm
সংবাদ শিরোনাম :
বিএনপি ২২০টি ও জামায়াত ৫৭ টি আসন পেতে পারে: ন্যাশনালিস্ট রিসার্চ সেল গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা ফুলছড়ি থানা পুলিশের নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের অঙ্গীকার জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা জাতীয় পার্টি ব্যালটের মাধ্যমেই রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা: ইসি সানাউল্লাহ বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের দাবি: অর্থ উপদেষ্টার পদত্যাগ চাইলেন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা ‘ট্রাইব্যুনাল ইজ কোয়াইট স্ট্রিক্ট, প্রমাণ করতে না পারলে খালাস’ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের বেশিরভাগই অতিদরিদ্র গণভোটে হ্যাঁ জয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা গঠন সম্ভব: আলী রীয়াজ

‘ট্রাইব্যুনাল ইজ কোয়াইট স্ট্রিক্ট, প্রমাণ করতে না পারলে খালাস’

  • প্রকাশিত : মঙ্গলবার, জানুয়ারি ২৭, ২০২৬
  • 40 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: ট্রাইব্যুনাল ইজ কোয়াইট স্ট্রিক্ট। এখানে অপরাধ প্রমাণ না করলে কোনো সাজা হবে না। প্রমাণ করতে না পারলে খালাস।টিএফআই সেলে গুমনির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের রিভিউ (পুনর্বিবেচনা) চেয়ে করা আসামিপক্ষের আইনজীবীদের শুনানিতে কথা বলেন ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি করেন আইনজীবীরা। প্যানেলের অপর দুই সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এদিন আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিরুদ্ধে প্রথমে শুনানি করেন আইনজীবী তাবারক হোসেন। শুনানিতে তিনি বলেন, এ মামলায় প্রসিকিউশনের আনা অভিযোগের সঙ্গে আমার মক্কেলরা জড়িত নয়। কারণ ভুক্তভোগীরা যখন গুম হয়েছিলেন তখন তারা ছিলেন না। কিন্তু যারা ছিলেন তাদের নাম চার্জে নেই। এছাড়া প্রাইমা ফেসি (কোনো মামলায় যথেষ্ঠ প্রমাণ দ্বারা সর্মথিত হলে তা পর্যাপ্ত বিপরীত সাক্ষ্যের অর্বতমানে প্রমাণিত বলে ধরে নেওয়া) না থাকলেও আমার মক্কেলদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

এ সময় ট্রাইব্যুনাল বলেন, তদন্ত কর্মকর্তার প্রতিবেদন অনুযায়ী আপনার (আসামিদের) বিরুদ্ধে অপরাধের উপাদান পাওয়া গেছে। এটাই প্রাইমা ফেসি।

তাবারক বলেন, মাই লর্ড, এখানে কোনো উপাদান পাওয়া যায়নি। আর এজন্যই পুনর্বিবেচনা চাইছি। এ সময় ডিসচার্জ চেয়ে করা আবেদনটি পড়া শুরু করেন তিনি।

তখন ট্রাইব্যুনাল বলেন, রিভিউ শুনানিতে এসব আসবে না। শুধুমাত্র নতুন গ্রাউন্ড থাকলে বলুন। এছাড়া আপনি বলছেন টিএফআই সেল মাত্র একটি কনসেপ্ট। কিন্তু প্রসিকিউশন বলবে আরেক কথা। এজন্যই ট্রায়াল। ট্রাইব্যুনাল ইজ কোয়াইট স্ট্রিক্ট। পরে পুনর্বিবেচনা চেয়ে এই আইনজীবীর আবেদনটি খারিজ করে দেন ট্রাইব্যুনাল।

গত ২১ জানুয়ারি সূচনা বক্তব্য উপস্থাপনের এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন গুমের শিকার ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান। গত বছরের ২৩ ডিসেম্বর এ মামলায় ১৭ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-১।

এ মামলায় মোট আসামি ১৭ জন। এর মধ্যে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- র‍্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, কর্নেল কেএম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ খান (অবসর প্রস্তুতিমূলক ছুটিতে), র‍্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক কর্নেল মো. মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন ও লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম।

পলাতকরা হলেন- ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতিরক্ষাবিষয়ক সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজির আহমেদ, র‍্যাবের সাবেক ডিজি এম খুরশিদ হোসেন, র‍্যাবের সাবেক মহাপরিচালক ব্যারিস্টার হারুন অর রশিদ ও র‍্যাবের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. খায়রুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park