1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
February 17, 2026, 11:57 pm
সংবাদ শিরোনাম :
বিএনপি ২২০টি ও জামায়াত ৫৭ টি আসন পেতে পারে: ন্যাশনালিস্ট রিসার্চ সেল গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা ফুলছড়ি থানা পুলিশের নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের অঙ্গীকার জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা জাতীয় পার্টি ব্যালটের মাধ্যমেই রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা: ইসি সানাউল্লাহ বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের দাবি: অর্থ উপদেষ্টার পদত্যাগ চাইলেন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা ‘ট্রাইব্যুনাল ইজ কোয়াইট স্ট্রিক্ট, প্রমাণ করতে না পারলে খালাস’ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের বেশিরভাগই অতিদরিদ্র গণভোটে হ্যাঁ জয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা গঠন সম্ভব: আলী রীয়াজ

ট্রাম্প নতুন জাতিসংঘ তৈরির চেষ্টা করছেন, অভিযোগ ব্রাজিলের প্রেসিডেন্টের

  • প্রকাশিত : শনিবার, জানুয়ারি ২৪, ২০২৬
  • 22 বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নতুন জাতিসংঘ তৈরির চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা। দুদিন আগে সুইজারল্যান্ডের দাভোসেবোর্ড অব পিসনামে একটি সংস্থার যাত্রা শুরু করেন ট্রাম্প। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধানদের সদস্য হওয়ার জন্য আমন্ত্রণপত্র পাঠিয়েছেন তিনি।

ট্রাম্পের এ উদ্যোগের সমালোচনা করে গতকাল শুক্রবার (২৩ জানুয়ারি) লুলা বলেছেন, “জাতিসংঘকে ঠিক করার বদলে প্রেসিডেন্ট ট্রাম্প নতুন জাতিসংঘ তৈরির প্রস্তাব দিচ্ছেন। যেখানে একমাত্র তিনিই মালিক।”

এছাড়া ট্রাম্প ‘টুইটারের মাধ্যমে বিশ্ব শাসন করতে চান’ বলেও অভিযোগ করেন তিনি।

লুলা বলেন, “এটি উল্লেখযোগ্য যে, তিনি প্রতিদিন কিছু বলেন এবং বিশ্ব প্রতিদিন এ নিয়ে কথা বলছেন।”

গত বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ফোনে কথা বলেন ব্রাজিলের প্রেসিডেন্ট। ওই সময় জাতিসংঘের প্রধান কাজকে সুরক্ষায় কাজ করতে লুলাকে আহ্বান জানান শি।

ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরই জাতিসংঘের বিভিন্ন সংস্থা থেকে বের হয়ে যায় যুক্তরাষ্ট্র। এরমধ্যে পরশুদিন আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকেও বেরিয়ে গেছে দেশটি।

এছাড়া বিশ্বব্যাপী ‘আমেরিক ফার্স্ট’ নীতিও প্রয়োগের চেষ্টা করছেন তিনি। এর অংশ হিসেবে ব্যবহার করছেন শুল্ক এবং সামরিক হুমকিকে। তার এসব হুমকি এতটাই গুরুতর যে যুক্তরাষ্ট্রের মিত্ররাও প্রশ্ন শুরু করেছেন তারা এখন দেশটিকে বিশ্বাস করতে পারবে কি না।

এদিকে ট্রাম্পের বিতর্কিত বোর্ড অব পিসে বিভিন্ন দেশ যোগ দিয়েছে। এরমধ্যে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও সদস্য হয়েছেন। যেখানে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে।

সূত্র: আলজাজিরা

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park