মোশাররফ হোসেন : চল চল ফোবানায়। অনুভবে চেতনায় আমাদের বাংলাদেশ। আগামী ১- ৩ সেপ্টেম্বর ২০২৩ টরেন্টোর ডনভেলি পার্কওয়ে পাঁচতারা হোটেলের মিলনায়তনে ফোবানা মূলধারার জমকালো অনুষ্ঠান এর ঘোষণা দেয়া হয়েছে। তবে এবারের অনুষ্ঠানে চমক আছে। ঘরে ও বাইরের সূচি মিলে বাংলাদেশের সাংস্কৃতিক অনুষ্ঠানের জাগরণ তোলার লক্ষ্য নিয়ে কাজ শুরু অয়ে গেছে বলে জানিয়েছেন উদ্যোক্তরা। পাঁচতারা হোটেলের বাইরে সড়কেও উন্মুক্ত সংগীত পরিবেশনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে থাকবে নতুন ধারার উপস্থাপনা।
সোমবার ডেনফোরথ রোডের লবংগ রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান উত্তর আমেরিকা ফোবানা কানাডার প্রাণপুরুষ,বর্ষিয়ান সংগঠক ডঃ দারা আবু জুবায়ের। এ সময় উপস্থিত ছিলেন উত্তর আমেরিকা ফোবানা ইসটিয়ারিং কমিটির চেয়ারম্যান গিয়াসউদ্দীন আহমেদ ।

বাংলাদেশ সোসাইটি কানাডার সভাপতি মোহাম্মদ হাসান এর পরিচালনায় সংবাদ সম্মেলনে আসন্ন ফোবানা টরেন্টোর উদযাপন কমিটি ঘোষণা করা হয়। এতে টরেন্টোর সামাজিক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সামসুল আলমকে চেয়ারম্যান করে পূর্ণাঙ্গ কমিটি একই সংগে ঘোষণা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উত্তর আমেরিকা ফোবানা ইসটিয়ারিং কমিটির চেয়ারম্যান গিয়াসউদ্দিন এক প্রশ্নের উত্তরে বলেন, কানাডার টরেন্টোতে ফোবানার জন্য এ কমিটিকে কেন্দ্রীয়ভাবে স্বীকৃতি দেয়া হয়েছে। এটাই মূলধারা। তিনি দারা আবু যোবায়েরকে উত্তর আমেরিকার ফোবানার সেরা সংগঠক হিসেবে অভিহিত করে বলেন, আমরা একযোগে কাজ করছি ৩৭ বছর। যুক্তরাষ্ট্রের ফোবানার সময়সূচি ঘোষণা করা হয়েছে।
৩৭ তম ফোবানার উদযাপন কমিটির চেয়ারম্যান সামসুল আলম বাংলাদেশের সবাইকে একযোগে ফোবানা সফল করার জন্য আহ্বান জানান।

বাংলাদেশ কমিউনিটির সর্বস্তরের দক্ষ সংগঠকদের নিয়ে ফোবানার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সংবাদ সম্মেলনে তাদের মধ্যে বক্তব্য রাখেন, শিবু চৌধুরী, চৌধুরী, শমসের আলী বেলাল,দেওয়ান আজিম, খোকন রহমান , ডঃ এম তোহা, আমিন মিয়া, মোহাম্মদ হাসান, আসমা আহমেদ, চয়নিকা দত্ত, রাসেল রহমান, কফিল উদ্দিন পারভেজ, রিজভি করিম রুমি, চিন্ময় প্রমুখ বক্তব্য রাখেন।
বাংলা কাগজ এর প্রধান সম্পাদক এম আর জাহাঙ্গীর, বাংলা মেইল সম্পাদক ও এনআরবি টিভির সিইও শহীদুল ইসলাম মিন্ট, দূরবীণ ২৪ ডট কম সম্পাদক ও প্রকাশক মোশাররফ হোসেন সহ সাংবাদিক বৃন্দ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন।