1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
July 19, 2026, 3:54 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

ডিআরইউ-২২ জন সেরা রিপোর্টারকে সম্মাননা দিল ‘নগদ’

  • প্রকাশিত : মঙ্গলবার, অক্টোবর ২৬, ২০২১
  • 324 বার পঠিত

ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ এবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সঙ্গে মিলে ২০২১ সালের সেরা রিপোর্টের জন্য ২২ জন রিপোর্টারকে সম্মানিত করেছে।

‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২১’ শিরোনামের এই আয়োজনে উপস্থিত থেকে সেরা রিপোর্টারদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, এমপি।

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক।

এ সময় ‘নগদ’ ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, একটি ভালো রিপোর্টের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের অনেক জনগুরুত্বপূর্ণ বিষয় সামনে চলে আসে; যা আসলে সমাজ বদলের হাতিয়ার হিসেবেও কাজ করে।

তিনি বলেন, আমি হৃদয় থেকে বিশ্বাস করি, আজ যারা সেরা রিপোর্টের জন্য সম্মানিত হয়েছেন, তাদের তালিকা থেকেই সামনের দিনের মানিক মিয়া বা জহুর হোসেন চৌধুরীর মতো প্রথিতযশা সাংবাদিক বেরিয়ে আসবেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ‘নগদ’-এর নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ এলিট, ‘নগদ’-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২১’-এর জুরি বোর্ডের চেয়ারম্যান শাহজাহান সরদার, ডিআরইউ‘র সাধারণ সম্পাদক মসিউর রহমান খান, অ্যাওয়ার্ড কমিটির আহ্বায়ক মাইনুল হাসান সোহেল এবং সংগঠনের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকেরা।

সংবাদপত্র-অনলাইন এবং টেলিভিশন-রেডিও এই দুই ক্যাটাগরিতে যথাক্রমে ১৩টি ও ৯টি বিষয়ে সেরা রিপোর্টের জন্য পুরস্কার দেওয়া হয়। সেরা দশজন সিনিয়র সম্পাদক জমা পড়া ২৪২টি রিপোর্ট থেকে অনেক যাচাই-বাছাই করে ২২টি রিপোর্ট চূড়ান্ত করেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park