1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 11, 2026, 8:36 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

ডেঙ্গু আক্রান্ত হাফিজ : শংকায় বিশ্বকাপ যাত্রা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩০, ২০২১
  • 472 বার পঠিত

মশা খুব ছোট্ট একটা প্রাণী হলেও যে কত ভয়ংকর, তা সবাই জানেন। এবার তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ। ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় তিনি চলমান জাতীয় টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ থেকে বাদ পড়েছেন। একই কারণে সংযুক্ত আরব আমিরাতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও তার খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

ডেঙ্গুতে আক্রান্ত হবার পর লাহোরে নিজ বাড়িতে চিকিৎসাধীন আছেন হাফিজ। ১৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে তিনি ফিটনেস ফিরে পাবেন কি-না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। হাফিজের ব্যাপারে স্থানীয় চিকিৎসক বলেন, ‘এটি ডেঙ্গু ভাইরাসের তীব্রতার উপর নির্ভর করে। কিন্তু হ্যা, এটি এমন একটি রোগ যা একজনকে বেশ দুর্বল করে ফেলে এবং প্লাটিলেটগুলো পুনরায় তৈরি করতে এবং পুরোপুরি সুস্থ হতে প্রায় এক মাস সময় লাগে।’

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বোর্ডের মেডিকেল প্যানেল হাফিজের সাথে যোগাযোগ করছে এবং তার চিকিৎসা ও সুস্থতার উপর নজর রাখছে। ১৪ অক্টোবর বিশ্বকাপের জন্য পাকিস্তান দলের দেশ ছাড়ার কথা। শুরুতে জাতীয় চ্যাম্পিয়নশিপের প্রথম লেগের জন্য রাওয়ালপিন্ডির টিম হোটেলে থাকাকালীন খাদ্যে বিষক্রিয়ায় ভুগছিলেন হাফিজ। কিন্তু তার অবস্থার উন্নতি না হওয়ায়, লাহোরে যাবার পর সেখানে হাফিজের ডেঙ্গু ধরা পড়ে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park