1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 21, 2026, 7:33 am
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

তান্ডবকারীদের পাল্টা আঘাত করা হবে: হানিফ

  • প্রকাশিত : বুধবার, এপ্রিল ৭, ২০২১
  • 630 বার পঠিত

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, যারা ধর্মের নামে তান্ডব চালায় তাদের আঘাতের পাল্টা আঘাত করা হবে। এজন্য দলীয় নেতাকর্মীদের প্রস্তত থাকতে বলেছেন তিনি।

গতকাল বুধবার (এপ্রিল ৭) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভাংচুর হওয়া আওয়ামীলীগের কার্যালয় ও যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন শেষে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মদিনা টাওয়ারে একটি রেস্তরায় সাংবাদিক সম্মেলন করে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন:

আগুন নিয়ে খেলবেন না, হাত পুড়ে যাবে: ওবায়দুল কাদের

মাহবুব উল আলম হানিফ বলেন, হেফাজত ইসলামের নেতাকর্মী সহিংসতায় জড়িত সবাইকে খুঁজে বের করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে। সরকার ইতোমধ্যে সন্ত্রাসী কর্মকান্ডের বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া সিদ্ধান্ত নিয়েছেন। প্রত্যেক জেলায় ও উপজেলায় সন্ত্রাসী কর্মকান্ড কঠোরভাবে দমন করতে প্রশাসন সহয়তা করার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। জামায়াত শিবির হোক আর হেফাজত বা বিএনপিই হোক জনগনকে সঙ্গে নিয়ে অপশক্তিকে রোধ করা হবে। হেফাজত ইসলামের এমন তান্ডব অরাজকতা মেনে নেওয়া যায় না।

এ সময় প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মৃনাল কান্তি দাস, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল, সহ-সভাপতি আব্দুল কাদির, যুগ্ম সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

উল্লেখ, গত শনিবার সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টে হেফাজতের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক স্ত্রীসহ লাঞ্ছিত ও অবরুদ্ধ থাকার খবরে হেফাজত কর্মীরা তাকে উদ্ধারে সোনারগাঁও আওয়ামী কার্যালয়, যুবলীগ ও ছাত্রলীগ নেতার বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও রয়্যাল রিসোর্টে ভাংচুর চালায়। এরই প্রেক্ষিতে আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির একটি প্রতিনিধি দল মাহবুব উল আলম হানিফের নেতৃত্বে সোনারগাঁও পরিদর্শনে আসেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park