1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 10, 2026, 10:39 pm
সংবাদ শিরোনাম :
প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী

তাহিরপুরে বজ্রপাতে তিন শিশুর মৃত্যু, আহত ৮

  • প্রকাশিত : বৃহস্পতিবার, মে ১৯, ২০২২
  • 286 বার পঠিত

সুনামগঞ্জের তাহিরপুরে বাদাম কুড়াতে গিয়ে বজ্রপাতে একই গ্রামের তিন শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- উপজেলার বাদাঘাট ইউনিয়নের সুন্দরপাহাড়ী গ্রামের আব্দুল আলীমের শিশু কন্যা তাওহিদা বেগম (১১), একই গ্রামের ফজর রহমানের মেয়ে রিপা বেগম (১২) এবং আব্দুল আজিজের ছেলে আমিরুল ইসলাম (১১)।
আর আহত হয়েছেন ৮ জন। এর মধ্যে গুরুতর আহত হবি রহমান ও রিয়া মনি নামে দুই জনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ তরফদার বিষয়টি নিশ্চিত করে শিশুদের পরিবারের বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার সকালে উপজেলার বাদাঘাট ইউনিয়নের সুন্দর পাহাড়ি গ্রামের ছোট-বড় প্রায় ১১ জন গ্রাম সংলগ্ন হাওরের ক্ষেতে বাদাম তুলতে যান। এ সময় মেঘে আকাশ অন্ধকারাচ্ছন্ন হয়ে গেলে তারা বাড়িতে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। তখনই বিকট শব্দে বজ্রপাত শুরু হয় এবং ১১ জন আহত হন। তাদেরকে হাসপাতালে নেওয়া হলে তিন শিশুকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ইউপি সদস্য জামাল জানান, নিহত রিপা ৫ম শ্রেণি, আমিরুল ইসলাম ৬ষ্ঠ এবং তাওহিদা ৭ম শ্রেণিতে ঘাগটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করতো।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park