1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 12, 2026, 12:32 am
সংবাদ শিরোনাম :
প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী

তুরস্কে ভূমিকম্পে বাংলাদেশি শিক্ষার্থী নিখোঁজ

  • প্রকাশিত : মঙ্গলবার, ফেব্রুয়ারি ৭, ২০২৩
  • 208 বার পঠিত

তুরস্কের দক্ষিণাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে এক বাংলাদেশি শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। তুরস্কের খাহরামানমারাস প্রদেশের আজাজ শহরে মো. রিংকু নামে বাংলাদেশি শিক্ষার্থী নিখোঁজ হন। সেখানকার একটি ভবনে বাংলাদেশি শিক্ষার্থী নূরে আলম ও মো. রিংকু থাকতেন। তাদের ভবনটি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সেই ভবন থেকে নূরে আলম বের হতে পারলেও রিংকুর কোনো খোঁজ নেই। ইস্তাম্বুলে বাংলাদেশ কনসাল জেনারেল মোহাম্মদ নুরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে, তুরস্কে বাংলাদেশের আঙ্কারা দূতাবাস ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকার প্রবাসীদের হটলাইনে যোগাযোগ করতে বলেছে- +৯০ ৫৪৬ ৯৯৫ ০৬৪৭ ও +৯০ ৫৩৮ ৯১০ ৯৬৩৫। প্রসঙ্গত, সোমবার (৬ ফেব্রুয়ারি) তুরস্কের দক্ষিণাঞ্চল ও উত্তর-পশ্চিম সিরিয়ার অংশে এক ভয়াবহ ভূমিকম্পে প্রায় চার হাজার লোক মারা গেছেন। এখনও উদ্ধার অভিযান চলছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ৬ ফেব্রুয়ারি ভোর ৪টার দিকে সিরিয়া-তুরস্ক সীমান্তে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। তুরস্কের দক্ষিণাঞ্চলীয় গাজিয়ানতেপ শহরের কাছে মাটির ১৭.৯ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park