1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 20, 2026, 10:04 am
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

ত্ব-হাসহ তার ৩ সঙ্গীকে আদালতে নেওয়া হয়েছে

  • প্রকাশিত : শুক্রবার, জুন ১৮, ২০২১
  • 622 বার পঠিত

নিখোঁজের পর উদ্ধার আলোচিত ধর্মীয় বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান ও তার দুই সঙ্গীকে রংপুর আদালতে তোলা হয়েছে। শুক্রবার (১৮ জুন) রাত সাড়ে ৯টার দিকে তাদের আদালতে তোলা হয়।

শুক্রবার (১৮ জুন) বিকেলে রংপুর ডিবি কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন। রংপুর মহানগর পুলিশের (আরএমপি) ক্রাইম ডিভিশনের উপ-কমিশনার আবু মারুফ হোসেন এতথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ত্ব-হা নিখোঁজের ঘটনায় করা সাধারণ ডায়েরির (জিডি) আলোকে তিনজনকে আদালতে তোলা হয়েছে। এখন আদালতই এ বিষয়ে করণীয় ঠিক করবেন।

এর আগে পুলিশ জানায়, পারিবারিক কারণে গাইবান্ধায় বন্ধুর বাড়িতে আত্মগোপন করেছিলেন বলে পুলিশকে জানিয়েছেন ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান।

আরও পড়ুন: সঙ্গীসহ স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন ত্ব-হা: ডিবি

শুক্রবার (১৮ জুন) বিকেল ৩টার দিকে রংপুর নগরীর চারতলা এলাকায় প্রথমপক্ষের শ্বশুরবাড়ি থেকে তাকে উদ্ধারের পর মহানগর ডিবি অফিসে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে একথা জানিয়েছে পুলিশ।

গত ১০ জুন বিকেল ৪টার দিকে রংপুর নগরীর সেন্ট্রাল রোডের বাসা থেকে তিন সফরসঙ্গী নিয়ে একটি প্রাইভেটকারে ঢাকার উদ্দেশে রওনা হন আফছানুল আদনান ওরফে আবু ত্ব-হা মোহাম্মদ আদনান। এরপর থেকে প্রাইভেট কারসহ তারা নিখোঁজ ছিলেন বলে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park