1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
February 18, 2026, 12:16 am
সংবাদ শিরোনাম :
বিএনপি ২২০টি ও জামায়াত ৫৭ টি আসন পেতে পারে: ন্যাশনালিস্ট রিসার্চ সেল গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা ফুলছড়ি থানা পুলিশের নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের অঙ্গীকার জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা জাতীয় পার্টি ব্যালটের মাধ্যমেই রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা: ইসি সানাউল্লাহ বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের দাবি: অর্থ উপদেষ্টার পদত্যাগ চাইলেন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা ‘ট্রাইব্যুনাল ইজ কোয়াইট স্ট্রিক্ট, প্রমাণ করতে না পারলে খালাস’ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের বেশিরভাগই অতিদরিদ্র গণভোটে হ্যাঁ জয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা গঠন সম্ভব: আলী রীয়াজ

থাইল্যান্ড ভ্রমণে ভাবনার স্টানিং লুক

  • প্রকাশিত : শনিবার, জানুয়ারি ২৪, ২০২৬
  • 35 বার পঠিত

বিনোদন ডেস্ক: অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। কাজের চেয়ে নিজের লাইফস্টাইল সমসাময়িক বিষয়ে সরব উপস্থিতির কারণে প্রায়ই আলোচনায় থাকেন এই তারকা। সামাজিক মাধ্যমে নিয়মিত নিজের নানা মুহূর্ত ভক্তদের জন্য শেয়ার করেন তিনি। এবারও তার ব্যতিক্রম হলো না; থাইল্যান্ড থেকে একগুচ্ছ ছবি প্রকাশ করে নজর কেড়েছেন নেটিজেনদের। 

বর্তমানে থাইল্যান্ডের পাতায়ায় অবস্থান করছেন এই অভিনেত্রী। সেখানকার সৈকত থেকে তোলা বেশ কিছু ছবি প্রকাশ করেন সামাজিক মাধ্যমে। দেখা যায়, প্রিন্টেড স্লিভলেস পোশাকে রয়েছেন ভাবনা; সাথে সানগ্লাস। যেখানে ফুটে উঠেছে অভিনেত্রীর এক ‘স্টানিং লুক’।

সমুদ্রের নীল জলরাশিকে পেছনে রেখে এক বারান্দার সোফায় হেলান দিয়ে বিভিন্ন ভঙ্গিতে পোজ দিয়েছেন। কখনও আনমনে তাকিয়ে, আবার কখনও মৃদু হাসিতে নিজেকে মেলে ধরেছেন অভিনেত্রী। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘সবকিছু বুঝতে পারা মানেই হলো ক্ষমা করে দেওয়া’।

ভাবনার শেয়ার করা এই ছবিগুলোতে নেটিজেনদের ব্যাপক সাড়া দেখা গেছে। তার পোস্টের মন্তব্যঘরে অনুরাগীরা প্রশংসা ও মুগ্ধতায় ভাসিয়েছেন।

নিজেকে সাহসী ও ভিন্ন অবতারে উপস্থাপন করতে ভাবনার জুড়ি নেই।আবার প্রায়ই নতুননতুন কোনো রূপে হাজির হয়ে আলোচনায় আসেন তিনি।

‘নট আউট’ নাটকের মাধ্যমে শোবিজে পথচলা শুরু হয় আশনা হাবিব ভাবনার। এরপর ছোট পর্দায় অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করে তিনি প্রশংসিত হয়েছেন। অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক ঘটে। বর্তমানে নাটকের পাশাপাশি সিনেমাতেও নিয়মিত কাজ করছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park