1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
February 10, 2026, 12:30 am
সংবাদ শিরোনাম :
বিএনপি ২২০টি ও জামায়াত ৫৭ টি আসন পেতে পারে: ন্যাশনালিস্ট রিসার্চ সেল গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা ফুলছড়ি থানা পুলিশের নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের অঙ্গীকার জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা জাতীয় পার্টি ব্যালটের মাধ্যমেই রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা: ইসি সানাউল্লাহ বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের দাবি: অর্থ উপদেষ্টার পদত্যাগ চাইলেন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা ‘ট্রাইব্যুনাল ইজ কোয়াইট স্ট্রিক্ট, প্রমাণ করতে না পারলে খালাস’ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের বেশিরভাগই অতিদরিদ্র গণভোটে হ্যাঁ জয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা গঠন সম্ভব: আলী রীয়াজ

দাপ্তরিক নথি-চিঠি ব্যবহারে ডিএসসিসির নতুন নির্দেশনা

  • প্রকাশিত : শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
  • 203 বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক: দাপ্তরিক নথি, চিঠি ব্যবহারে নতুন নির্দেশনা প্রদান করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। সেক্ষেত্রে দাপ্তরিক সব নথি, চিঠি সম্পূর্ণরূপে বাংলায় লেখার নির্দেশনা দেওয়া হয়েছে।

শুক্রবার (২৯ মার্চ) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএসসিসির সচিব আকরামুজ্জামান একটি দপ্তর আদেশ জারি করে এ বিষয়ে নির্দেশনা পালন করতে বলেন।

ডিএসসিসির সচিব আকরামুজ্জামান দপ্তর আদেশে উল্লেখ করেছেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দাপ্তরিক নথি, চিঠিপত্র সম্পূর্ণরূপে বাংলায় লিখতে হবে। বাংলা ও ইংরেজি ভাষার মিশ্র ব্যবহার করা যাবে না। সর্বক্ষেত্রে যথার্থ পরিভাষা ব্যবহার বাঞ্ছনীয়। তবে এক্ষেত্রে কোনো ইংরেজি শব্দের বা শব্দগুচ্ছের পরিভাষা পাওয়া না গেলে ইংরেজি শব্দ সরাসরি ইংরেজিতে লিখতে হবে। কোনো ইংরেজি শব্দের উচ্চারণ বাংলায় লেখা যাবে না।

তিনি আরো বলেন, কোন বিদেশি সংস্থা বা সরকারের সঙ্গে যোগাযোগ বা চুক্তি সম্পাদনার ক্ষেত্রে ইংরেজি ভাষা ব্যবহার করা যাবে। তবে সেক্ষেত্রে ”বিদেশি সংস্থা জড়িত থাকায় ইংরেজিতে লেখা” মর্মে উল্লেখ করতে হবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park