1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 11, 2026, 11:24 pm
সংবাদ শিরোনাম :
প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী

দীর্ঘ ১৬ বছর অপেক্ষার অবসান ৬ সেপ্টেম্বর যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন

  • প্রকাশিত : বুধবার, জুলাই ২৭, ২০২২
  • 260 বার পঠিত

দীর্ঘ ১৬ বছর অপেক্ষা অবশেষে আগামী ৬ সেপ্টেম্বর যশোর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন। সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুলা আল সায়েম সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তি সুত্রে জানা যায়, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নির্দেশে যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি গঠনের লক্ষে আগামী ৬ সেপ্টেম্বর ত্রি বার্ষিক সম্মেলন হবে।

সম্মেলন সফল করতে আসাদুজ্জামান মিঠুকে আহবায়ক, অধ্যাক্ষ নুরে আলম সিদ্দিকী মিলন ও শেখ ইমামুল কবীরকে যুগ্ন আহবায়ক করে সম্মেলন প্রস্তুত কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য, মেয়াদোত্তীর্ণ যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি ২৮ জুন বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি।

দলীয় সূত্রে জানা যায়, সর্বশেষ ২০০৬ সালে যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন হয়। ওই সম্মেলনে আসাদুজ্জামান মিঠু সভাপতি ও নূরে আলম মিলন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

মেয়াদোত্তীর্ণ যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। জুনের শেষ সপ্তাহে কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক
আজিজুল হক আজিজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ৭১ সদস্যের সেই কমিটির অনেকেই এখন আর স্বেচ্ছাসেবক লীগের
রাজনীতিতে সম্পৃক্ত নেই। এছাড়া ২০২০ সালের মার্চে যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান ওরফে বুনো
আসাদ আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্যসহ আটক হয়।

এছাড়া সর্বশেষ যশোর পৌর বা শহর কমিটির যুগ্ম আহ্বায়ক শাহাজাদা নেওয়াজ একটি ছিনতাই মামলায় ১০ বছর সাজাপ্রাপ্ত আসামি। তিনি সাজা ভোগ করে স্বেচ্ছাসেবক লীগে নাম লেখান। বিএনপি বা তার অঙ্গ সংগঠনে নাম রয়েছে এমনি অভিযোগ রয়েছে আরো কয়েকজনের নামেও। যদিও সেসব এখন অতীত। নতুন করে ঘর সাজানোর অভিপ্রায় সম্মেলন প্রস্তুত কমিটির।

বিজ্ঞপ্তিতে বলা হয় স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক
আফজালুর রহমান বাবুর নির্দেশে যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের যশোর জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। একই সাথে জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কার্যক্রমকে আরও বেগবান ও গতিশীল করতে সভাপতি-সম্পাদক পদে আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত পরবর্তী এক মাসের মধ্যে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য আহ্ববান জানানো হয়।

জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এসএম নিয়ামত উল্লাহ বলেন, মেয়াদোত্তীর্ণের দীর্ঘদিন পর কমিটি বিলুপ্ত হওয়ায় সাবেক ছাত্রলীগ
নেতাদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। কেন্দ্রীয় কমিটির কাছে আহ্ববান, সাবেক ছাত্রলীগ নেতাদের নিয়ে নতুন নেতৃত্ব গঠনের।
আগামীতে যুবলীগ-ছাত্রলীগের ন্যায় যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগ হবে শক্তিশালী; যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনীতির বিভিন্ন কর্মকান্ড
বাস্তবায়নে ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park