1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 21, 2026, 1:07 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

দুদিনে ৭০ হাজারের বেশি করোনা আক্রান্ত জার্মানিতে

  • প্রকাশিত : শনিবার, নভেম্বর ৬, ২০২১
  • 321 বার পঠিত

গত দুদিনে নতুন করে ৭০ হাজারের বেশি মানুষ সংক্রমিত হওয়ায় অস্বস্তিতে দেশটির স্বাস্থ্য বিভাগ। দীর্ঘ বিরতি দিয়ে শীত ও ঠাণ্ডা বাড়ার সঙ্গে সঙ্গে জার্মানিতে আবারো করোনার হানা।

টিকা নিতে অনাগ্রহের কারণেই এই চিত্র বলছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী।

দীর্ঘ বিরতি দিয়ে জার্মানিতে আবারো করোনায় আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় শঙ্কিত দেশটির সাধারণ নাগরিকসহ প্রবাসীরা।

শুধু গত ২৪ ঘণ্টায় জার্মানির রবার্ট কক ইনস্টিটিউটের তথ্য বলছে, দেশজুড়ে সংক্রমিত হয়েছেন ৩৭ হাজারেরও বেশি মানুষ। হঠাৎ সংক্রমণের উচ্চ মাত্রার হারে দিশেহারা দেশটির সাধারণ নাগরিকেরা।

তবে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন হেসেন ও বায়ার্ন অঙ্গরাজ্যের বাসিন্দারা।

এদিকে করোনার টিকা প্রদান কার্যক্রম শুরুর পর থেকেই টিকার দুই ডোজ নিয়েছেন এমন মানুষের সংখ্যা দেশটির মোট জনসংখ্যার শতকরা ৬৭ শতাংশ।

বাকি নাগরিকদের টিকার আওতায় না আনা গেলে সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকানো অসম্ভব মনে করছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পাহন।

তাই টিকা গ্রহণে সাধারণ নাগরিকদের এগিয়ে আসার আহ্বান ছিল সবার কন্ঠে।

করোনার চতুর্থ ঢেউ মোকাবিলায় দেশটির প্রবীণদের পাশাপাশি ঝুঁকিতে থাকা সব নাগরিকদের সঙ্গে ইতিমধ্যে দুই ডোজ নেওয়া সবাইকে বুস্টার ডোজ দেওয়ার পরামর্শ জার্মানির স্বাস্থ্য মন্ত্রণালয়ের।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park