1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
February 16, 2026, 8:34 pm
সংবাদ শিরোনাম :
বিএনপি ২২০টি ও জামায়াত ৫৭ টি আসন পেতে পারে: ন্যাশনালিস্ট রিসার্চ সেল গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা ফুলছড়ি থানা পুলিশের নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের অঙ্গীকার জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা জাতীয় পার্টি ব্যালটের মাধ্যমেই রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা: ইসি সানাউল্লাহ বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের দাবি: অর্থ উপদেষ্টার পদত্যাগ চাইলেন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা ‘ট্রাইব্যুনাল ইজ কোয়াইট স্ট্রিক্ট, প্রমাণ করতে না পারলে খালাস’ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের বেশিরভাগই অতিদরিদ্র গণভোটে হ্যাঁ জয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা গঠন সম্ভব: আলী রীয়াজ

দুবাই বিমানবন্দরের রানওয়েতে ইফতারের আয়োজন

  • প্রকাশিত : বুধবার, মার্চ ২০, ২০২৪
  • 285 বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো রানওয়েতে ইফতারের আয়োজনে করেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। এই ইফতারে অংশ নেন বিভিন্ন জাতির মানুষরা। ইফতারের সময় রানওয়ের অন্যদিক দিয়ে বিমান ওঠা-নামা করছিল।

দুবাই বিমানবন্দরের প্রধান পরিচালনা কর্মকর্তা মাজেদ আল জোকার বলেছেন, “অন্তর্ভুক্তিতা এবং সাংস্কৃতিক বোঝাপড়ার ক্ষেত্রে আমাদের যে প্রতিশ্রুতি রয়েছে এই আয়োজন সেটিরই বহিঃপ্রকাশ। বিভিন্ন জাতির মানুষ একসঙ্গে হওয়া এবং রমজানের মর্ম উৎযাপন করার বিষয়টি সত্যিই হৃদয়স্পর্শী। আমাদের বিমানবন্দরের কর্মীরা যে মনে রাখার মতো কাজ করতে পারে এই বিষয়টি সেটিই দেখিয়েছে।”

সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ইফতারের টেবিলে জড়ো হওয়া শুরু করেন কর্মীরা। এই ইফতারে ছিল খেজুর, ফল, মিষ্টি এবং মন জুড়ানো পানীয়।

পবিত্র রমজান মাস আসার পর মধ্যপ্রাচ্যসহ অন্যান্য মুসলিম দেশগুলোতে উৎসব বিরাজমান থাকে। এই সময়টায় সবার মধ্যে সবসময় উৎসাহ-উদ্দীপনা কাজ করে।

ইফতারে একসঙ্গে বসে সবাই সেহরি ও ইফতার খেয়ে থাকেন। এছাড়া সারাক্ষণ বিভিন্ন ইবাদতে মশগুল থাকেন তারা।

এছাড়া মুসলিমদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ আছে সেটি রমজান আসলে আরও বেশি প্রকাশ পায়। এ সময়টায় তাদের মধ্যে বাড়ে যোগাযোগ ও ভালোবাসা।

সূত্র: গালফ নিউজ

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park