1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
February 16, 2026, 8:42 pm
সংবাদ শিরোনাম :
বিএনপি ২২০টি ও জামায়াত ৫৭ টি আসন পেতে পারে: ন্যাশনালিস্ট রিসার্চ সেল গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা ফুলছড়ি থানা পুলিশের নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের অঙ্গীকার জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা জাতীয় পার্টি ব্যালটের মাধ্যমেই রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা: ইসি সানাউল্লাহ বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের দাবি: অর্থ উপদেষ্টার পদত্যাগ চাইলেন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা ‘ট্রাইব্যুনাল ইজ কোয়াইট স্ট্রিক্ট, প্রমাণ করতে না পারলে খালাস’ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের বেশিরভাগই অতিদরিদ্র গণভোটে হ্যাঁ জয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা গঠন সম্ভব: আলী রীয়াজ

দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নের আহ্বান

  • প্রকাশিত : সোমবার, জুলাই ১৫, ২০২৪
  • 174 বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক: ‘আপন-পর জানি না; দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে’– প্রধানমন্ত্রীর এ ঘোষণা বাস্তবায়নে সময়াবদ্ধ পথরেখা প্রণয়ন ও প্রয়োগের আহ্বান করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

সোমবার (১৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

প্রধানমন্ত্রীর নিজের বাসার সাবেক এক কর্মীর বিপুল অর্থসম্পদের মালিক হওয়ায় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং একইসঙ্গে ‘আপন-পর জানি না; দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে’-মর্মে প্রধানমন্ত্রী যেভাবে সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছেন, বিষয়টিকে তার দুর্নীতিবিরোধী কঠোর সদিচ্ছার পরিচায়ক হিসেবে বিবেচনা করতে চায় টিআইবি।

গত ১৪ জুলাই সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী নিজের বাসার সাবেক এক কর্মীর ৪০০ কোটি টাকার মালিক হওয়ার তথ্য প্রকাশ করেছেন এবং তিনি এ ঘটনায় ব্যবস্থা নিয়েছেন মর্মে দেশবাসীকে অবহিত করেছেন। বিষয়টি প্রধানমন্ত্রীর দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের পরিচায়ক হিসেবে বিবেচনার যোগ্য উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, এর মাধ্যমে প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পৃক্ততার নামে এবং বাস্তবে সরকারি অন্যান্য উচ্চ পদে অর্পিত ক্ষমতার বা তার সঙ্গে সম্পৃক্ততার অপব্যবহারের মাধ্যমে অবৈধ অর্থসম্পদ অর্জনের যে সংস্কৃতি স্বাভাবিকতায় পরিণত হয়েছে- এজন্য প্রধানমন্ত্রীর ক্ষোভ ও অস্বস্তির প্রকাশ ঘটেছে। ওই কর্মীর বিরুদ্ধে তিনি ব্যবস্থা গ্রহণ করেছেন; ‘এসব জঞ্জাল সাফ করতে হবে; হাত যখন দিয়েছি, ছাড়ব না; দুর্নীতিবাজদের ধরলেই সরকারের ভাবমূর্তি নষ্ট হবে, এটা বিশ্বাস করি না; আপন-পর জানি না; দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে” মর্মে যে ঘোষণা প্রধানমন্ত্রী দিয়েছেন তা সময়োপযোগী ও বাস্তবসম্মত।

দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থসম্পদ আহরণকারীদের বিচারের আওতায় আনার লক্ষ্যে প্রধানমন্ত্রীর এমন ঘোষণাকে সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক আরও বলেন, চারশ কোটি টাকার মালিক হওয়া প্রধানমন্ত্রীর বাসার প্রাক্তন কর্মী, যিনি স্বয়ং প্রধানমন্ত্রী প্রদত্ত তথ্য অনুযায়ী হেলিকপ্টার ছাড়া চলেন না, তার অর্থসম্পদ দুদক কর্তৃক অনুসন্ধান সাপেক্ষে যদি বৈধ সূত্রের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ প্রমাণিত হয়, তবে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের ব্যবস্থা করতে ব্যর্থ হলে সরকারপ্রধানের এ অবস্থানের জন্য অবমাননাকর হবে। কারণ দুর্নীতির দায়ে অভিযুক্তদের বিচার নিশ্চিতের আইনগত বাধ্যবাধকতা ও রাজনৈতিক প্রত্যয়ের প্রতি প্রধানমন্ত্রী সুস্পষ্টভাবে দৃষ্টি আকর্ষণ করেছেন।

তিনি বলেন, একইভাবে যে আলোচিত ঘটনা প্রবাহের পরিপ্রেক্ষিতে এ অবস্থান ঘোষিত হয়েছে, তার কেন্দ্রীয় চরিত্রগুলো বিশেষ করে প্রাক্তন সেনাপ্রধান, প্রাক্তন পুলিশ ও র‌্যাব প্রধান, প্রাক্তন জাতীয় রাজস্ব বোর্ড সদস্যসহ সব উচ্চপদে আসীন অধিষ্ঠিত ব্যক্তিদের দুর্নীতির অভিযোগের সুষ্ঠু ও স্বার্থের দ্বন্দ্বমুক্ত তদন্তসাপেক্ষে দৃষ্টান্তমূলক জবাবদিহি নিশ্চিত করতে হবে।

ড. ইফতেখারুজ্জামান বলেন, এ পরিপ্রেক্ষিতে সরকারের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি যে প্রধানমন্ত্রীর উল্লিখিত বক্তব্য ও ক্ষমতাসীন রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহার অর্থবহ ও কার্যকর বাস্তবায়নের লক্ষ্যে সুনির্দিষ্ট সময়াবদ্ধ পথরেখা প্রণয়ন করুন ও তার কঠোর প্রয়োগ করে দুর্নীতির ক্রমবর্ধমান ব্যাপকতা ও বিচারহীনতার জন্য জনমনে উদ্ভূত উদ্বেগ ও শঙ্কা নিরসনের পথ সুগম করুন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park