দূরবীণ ডেস্ক: যুক্তরাষ্ট্র কানাডা ইউরোপ অস্ট্রেলিয়া মধ্যপ্রাচ্যে এবং বাংলাদেশের সবখানে লাল সবুজ পতাকা নিয়ে হাজার হাজার কন্ঠে গাইলেন “আমার সোনার বাংলা,, আমি তোমায় ভালবাসি ,, চিরকাল তোমার আকাশ তোমার বাতাস, আমার প্রানে , ওমা আমার প্রানে বাসায় বেশি,,”
বাংলাদেশের জাতীয় সংগীত পরিবর্তন দাবীর সকনঠ প্রতিবাদ। যুক্তরাষ্ট্রের মেডিসন এসকোয়ার, টরনটোর ডেনটেনিয়া পার্কের শহীদ মিনার, ঢাকার জাতীয় প্রেস ক্লাব সহ বিশ্বজুড়ে প্রতিবাদে সরব বাংলাদেশের মানুষ।
৬ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় টরন্টোর শহীদ মিনার প্রাঙ্গণ মুখরিত হয়েছে শত শত আবেগাপ্লুত কন্ঠে ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি’র মাধুরীতে।
প্রতিক্রিয়াশীলদের লাগাতার বাধা, প্রত্যক্ষ-পরোক্ষ হুমকি, ফেসবুকজুড়ে টিটকারী আর হতোদ্যম করার প্রাণান্তকর প্রয়াস- সবকিছু উড়িয়ে দিয়ে হাতে লাল-সবুজের পতাকা আর বুকে বাংলাদেশ নিয়ে নির্ধারিত সময়ের আগেই শহীদ মিনারে জড়ো হয়েছেন শত শত উদ্দীপ্ত মুখ। অগুনতি প্রাণের সম্মিলনে আর তাঁদের হৃদয় উজাড় ভালবাসায় গাওয়া আমাদের প্রাণের জাতীয় সঙ্গীতের মাধুর্যে আমরা যেন গড়ে তুলেছিলাম একখন্ড বাংলাদেশ- যে বাংলাদেশ আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তনের স্পর্ধার বিরুদ্ধে একতাবদ্ধ, উচ্চকিত, প্রবল প্রতিবাদী।
এসময় একজন অংশগ্রহনকারী বলেন, আমরা গেয়েছি- গলা খুলে গেয়েছি- প্রাণ উজাড় করে গেয়েছি- আকাশ বাতাস মুখরিত করে গেয়েছি- দ্রোহ আর অবারিত ভালবাসার মিশেলে গেয়েছি- ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি…’অশুভ শক্তিরা বুঝে নিক- এই সঙ্গীত আমাদের প্রাণের গহীনে প্রোথিত, এই সঙ্গীত আমাদের চেতনার মূলে প্রোথিত- এই সঙ্গীত আমাদের ভালবাসা আর আবেগে মাখা- এটা পরিবর্তন হবে না। হতে দেয়া হবে না।