1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
February 18, 2026, 1:00 am
সংবাদ শিরোনাম :
বিএনপি ২২০টি ও জামায়াত ৫৭ টি আসন পেতে পারে: ন্যাশনালিস্ট রিসার্চ সেল গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা ফুলছড়ি থানা পুলিশের নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের অঙ্গীকার জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা জাতীয় পার্টি ব্যালটের মাধ্যমেই রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা: ইসি সানাউল্লাহ বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের দাবি: অর্থ উপদেষ্টার পদত্যাগ চাইলেন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা ‘ট্রাইব্যুনাল ইজ কোয়াইট স্ট্রিক্ট, প্রমাণ করতে না পারলে খালাস’ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের বেশিরভাগই অতিদরিদ্র গণভোটে হ্যাঁ জয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা গঠন সম্ভব: আলী রীয়াজ

দেশে না ফিরে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে চলে গেছেন জাবেদ পাটোয়ারী

  • প্রকাশিত : শনিবার, অক্টোবর ১২, ২০২৪
  • 117 বার পঠিত

সৌদি আরবে রাষ্ট্রদূত হিসেবে চুক্তিভিত্তিক নিযুক্ত ছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তাকে দেশে ফিরতে দুই মাস আগে নির্দেশ দিয়েছিল অন্তর্বর্তী সরকার। তবে তিনি দেশে না ফিরে যুক্তরাষ্ট্রে চলে গেছেন বলে জানা গেছে।

ঢাকা ও রিয়াদের কূটনৈতিক সূত্র জানায়, সাবেক আইজিপি রাষ্ট্রদূতের দায়িত্ব ছেড়ে গত ২৮ আগস্ট সৌদি আরবের রাজধানী রিয়াদ ত্যাগ করেছেন। যদিও তার শেষ গন্তব্য কোথায়, সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে রিয়াদে নিজের ঘনিষ্ঠজনদের তিনি দুবাই হয়ে যুক্তরাষ্ট্র চলে যাওয়ার কথা জানিয়েছেন।

গত ৮ আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। এরপর ১৪ আগস্ট জাবেদ পাটোয়ারীসহ ছয় রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল করে তাদের দেশে ফিরতে নির্দেশ দেওয়া হয়। এই নির্দেশ জারির পর প্রায় দুই মাস হলেও তিনি দেশে ফেরেননি।

জাবেদ পাটোয়ারীকে ২০২০ সালের ১৩ এপ্রিল তিন বছরের চুক্তিতে সৌদি আরবে রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করে আওয়ামী লীগ সরকার। চলতি বছরের ৩ ফেব্রুয়ারি থেকে পরবর্তী দেড় বছরের জন্য তাকে ফের একই পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়।

 

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park