1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
March 11, 2026, 10:52 am
সংবাদ শিরোনাম :
“দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই : প্রধানমন্ত্রী ফুলছড়িতে গৃহবধূর হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পদোন্নতি পাওয়া দুই সেনা কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সাক্ষাৎকারের বিষয় দেখার পর মন্তব্য করবেন তথ্যমন্ত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন কানাডা ইনক ,বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও মনচো ৭১ যৌথভাবে একুশ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ইফতার

দেশে ফিরছে না ব্যাটিং কোচ ম্যাকমিলান

  • প্রকাশিত : রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২০
  • 401 বার পঠিত

স্পোর্টস ডেস্ক : লঙ্কার বিপক্ষে অক্টোবর-নভেম্বরে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা বাংলাদেশের। শ্রীলঙ্কায় বাংলাদেশের অনুশীলন ক্যাম্পে যোগ দেওয়ার কথা ছিল এই ব্যাটিং কোচের। জানা গেছে, ম্যাকমিলানকে নিয়ে দীর্ঘমেয়াদী ভাবনা ছিল বিসিবির। আপাতত খণ্ডকালীন ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করার কথা ছিল তার।

তবে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জানিয়েছে, বাবার মৃত্যুর কারণে শ্রীলঙ্কা সফরে যোগ দিতে পারছেন না ব্যাটিং কোচ ক্রেইগ ম্যাকমিলান। ‘ক্রেইগ আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং তার বাবার মৃত্যুর বিষয়টি জানিয়েছেন। এ কারণে আসন্ন সফরে বাংলাদেশের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব নেওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না। আমরা তার অবস্থা খুব ভালোভাবেই বুঝতে পারছি। কঠিন এই সময়ে ক্রেইগ ও তার পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি।’

বিসিবি  কিন্তু ক্রেইগ ম্যাকমিলানকে শ্রীলঙ্কা সফরের জন্যই নিয়োগ দিয়েছিল। কথা ছিল, এই সফরের উপর নির্ভর করবে তার সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তির বিষয়টি। ক্রেইগ যেহেতু আসছেই না তাহলে বলাই যায়, দায়িত্ব নেয়ার আগেই শেষ ক্রেইগ ম্যাকমিলান-বিসিবি সম্পর্ক।

এদিকে চলতি মাসের শেষ সপ্তায় শ্রীলঙ্কা যাবার কথা রয়েছে বাংলাদেশের। সম্ভাব্য সূচি অনুযায়ী আগামী ২৪ অক্টোবর থেকে শুরু হবার কথা ছিল তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ।

এক যুগের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শেষে কোচিংয়ে নাম লেখান ম্যাকমিলান। ২০১৪ সাল থেকে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত নিজ দেশের ব্যাটিং ও ফিল্ডিং কোচ হিসেবে কাজ করেন তিনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএলে কিংস এলিভেন পাঞ্জাবের কোচ হিসেবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park