1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
February 18, 2026, 1:01 am
সংবাদ শিরোনাম :
বিএনপি ২২০টি ও জামায়াত ৫৭ টি আসন পেতে পারে: ন্যাশনালিস্ট রিসার্চ সেল গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা ফুলছড়ি থানা পুলিশের নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের অঙ্গীকার জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা জাতীয় পার্টি ব্যালটের মাধ্যমেই রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা: ইসি সানাউল্লাহ বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের দাবি: অর্থ উপদেষ্টার পদত্যাগ চাইলেন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা ‘ট্রাইব্যুনাল ইজ কোয়াইট স্ট্রিক্ট, প্রমাণ করতে না পারলে খালাস’ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের বেশিরভাগই অতিদরিদ্র গণভোটে হ্যাঁ জয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা গঠন সম্ভব: আলী রীয়াজ

ধবলধোলাই হয়েও র‌্যাংকিংয়ে উন্নতি পাকিস্তানের, অপরিবর্তিত বাংলাদেশ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪
  • 151 বার পঠিত

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের মাটিতে প্রথমবারের মতো ২-০তে টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ। এমন জয়ের পর চারদিক থেকেই বাহবা পাচ্ছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। বিপরীতে ঘরের মাটিতে বাংলাদেশের বিপক্ষে টেস্টে ধবলধোলাই হওয়ায় কঠোর সমালোচনা হজম করতে হচ্ছে পাকিস্তানের ক্রিকেটারদের। পাকিস্তানি ক্রিকেটারদের পক্ষে পরিস্থিতি কঠিন হলেও আইসিসি র‌্যাংকিংয়ে সুখবরই পেয়েছে দলটির ক্রিকেটাররা। বিপরীতে পাকিস্তানে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতলেও র‌্যাংকিংয়ে উন্নতি হয়নি বাংলাদেশি ক্রিকেটারদের। লিটন দাস, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজরা আছেন আগের অবস্থানেই। উন্নতি হয়েছে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদিদের। আইসিসির সবশেষ টেস্ট র‌্যাঙ্কিংয়ের হালনাগাদে দেখা গেছে এমন চিত্র।
আইসিসি টেস্ট ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ১ ধাপ করে এগিয়েছেন পাকিস্তানের তারকা ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম। রিজওয়ানের অবস্থান ৯ নম্বরে। অন্যদিকে তালিকার ১১ নম্বরে অবস্থান বাবরের। এ তালিকায় সবার ওপরে ইংলিশ ব্যাটার জো রুট। তালিকায় বাংলাদেশিদের মধ্যে সবার ওপরে অবস্থান লিটন দাসের। ১৫ নম্বরে আছেন তিনি। তবে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ১৩৮ রানের অনবদ্য এক ইনিংস খেলে ম্যাচসেরা হলেও র‌্যাঙ্কিংয়ে সুখবর পাননি তিনি। তালিকার ১৭ নম্বরে অবস্থান মুশফিকের। পাকিস্তানের বিপক্ষে ১৯১ রানের একটা ইনিংস খেলেও কোনো উন্নতি হয়নি মুশফিকের। টেস্টে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে আগের ৩ ও ৭ নম্বর অবস্থান ধরে রেখেছেন বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। এ তালিকায় সবার ওপরে ভারতের রবিন্দ্র জাদেজা। টেস্ট বোলাদের শীর্ষস্থান ধরে রেখেছেন রবিচন্দ্রন অশ্বিন। এ তালিকায় ১ ধাপ উন্নতি হয়েছে পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদির। দ্বিতীয় ম্যাচের একাদশ থেকে বাদ পড়লেও র‌্যাঙ্কিংয়ে ১ ধাপ এগিয়ে ১০ নম্বরে অবস্থান করছেন তিনি। অন্যদিকে বাংলাদেশি বোলারদের মধ্যে সবার ওপরে থাকা তাইজুল সুযোগ পাননি পাকিস্তান সিরিজে। তার অবস্থানও বদলায়নি। তিনি আছেন ১৯ নম্বরে। এর পরে ২২ নম্বরে অবস্থান মিরাজের। সিরিজসেরার পুরস্কার জিতেও বদলায়নি তার ভাগ্যও।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park