1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
  3. wp_admin_a24129@local.host : wp_admin_a24129 :
October 5, 2026, 11:51 am
সংবাদ শিরোনাম :

নতুন ঠিকানায় বাংলাদেশ বিমান টরেন্টো, চালু হচ্ছে তৃতীয় ফ্লাইট

  • প্রকাশিত : Thursday, August 10, 2023
  • 511 বার পঠিত

মোশাররফ হোসেন: ঢাকা টরেন্টো ঢাকা তৃতীয় ফ্লাইট চালুর উদ্যোগ নেয়া হয়েছে। কানাডার সংগে বাংলাদেশের সম্পর্ক ক্রমশ স্মার্ট হচ্ছে। বাংলাদেশ বিমান তাই বড় পরিসরে টরেন্টো কার্যালয় সূচনা করলো। এজন্য বাংলাদেশ সরকার, বিমান ও পর্যটন মন্ত্রণালয় ধাপে ধাপে উত্তর আমেরিকার সংগে বিমান সেবা বৃদ্ধি করবে।

বুধবার বাংলাদেশ সরকারের বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন টরেন্টোয় বাংলাদেশ বিমানের নতুন কার্যালয়ের সূচনা কালে উক্ত ঘোষণা দেন। এর আগে টরেন্টোর নতুন কার্যালয়ে তাকে স্বাগগত জানান কানাডায় বাংলাদেশের রাষ্ট্রদূত ডঃ খলিলুর রহমান, বাংলাদেশ কনসুলেট টরেন্টোর কনসাল জেনারেল লুৎফর রহমান, বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার মেসবাহ উযদ্দিন  স্টেশন ম্যানেজার মুশিকুর রহমান, টিকিট বিপনন এজেন্ট (জিএসএ) ও এস আই ট্রাভেলের প্রধান বশির উদ্দিন মাহমুদ।


পরে ফিতা কেটে দ্বার উন্মোচন করেন বিমান ও পর্যটন সচিব মোকাম্মেল হোসেন, বিশেষ অতিথি রাষ্ট্রদূত ডঃ খলিলুর রহমান, কনসাল জেনারেল লুৎফর রহমান ,জিএসএ ও এস আই ট্রাভেলের প্রধান বশির উদ্দিন মাহমুদ, বিমান কানাডার কান্ট্রি ম্যানেজার মেসবাহ উদ্দিন।
উদ্বোধন পর্বে স্বাগত বক্তব্যে বিমানের কান্ট্রি ম্যানেজার মেসবাহ উদ্দিন অনলাইনে টিকিট ক্রয়, বিমান কার্যালয়ে টিকিট বিক্রির পাশাপাশি এজেন্টদের টিকিট বিক্রির বিষয়ক প্রশ্নের উত্তর দেন এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে টিকিট ক্রয় শিগগির করা যাবে।
আবার অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশেষ ছাড়সহ বিমান বর্তমানে টরেন্টো ঢাকা টরেন্টো টিকিট প্রতিযোগিতামূলক দিক যাচাই করে ঠিক করা হয়। বর্তমানে টিকিট ১৫২৪ কানাডীয় ডলার। যা সর্ব নিম্ন।

বিমান একমুখী ভ্রমণের জন্য সর্বনিম্ন ৮১৬ কানাডিয়ান ডলার টিকিট হলেও আসা যাওয়ার জন্য ১৫২৪ ডলার ভাড়া রাখা আছে। প্রতিযোগিতামূলক বাজার যাচাই করে টিকিট ছাড় দেয়া হয়।

বাংলাদেশ বিমান গেল মাসে অনলাইন টিকিট বাবদ ৪০কোটি টাকার টিকিট বিক্রয় করেছে যার ৮কোটি হল ঢাকার টরেন্টো ঢাকা ফ্লাইটের।

বিমানের টরেন্টোর কার্যালয়ের কাউন্টারে শিগগিরই ক্রেডিট কার্ডের মাধ্যমে টিকিট কেনা যাবে।

তিনি জানান, বিমান বাংলাদেশে মৃতদেহ পরিবহণ করছে। তবে এ সংক্রান্ত সকল কাগজ পত্র ঠিক করবেন ফ্রেইট ফরওয়ার্ডের সনদধারী প্রতিষ্ঠান।

কানাডায় বাংলাদেশের রাষ্ট্রদূত ডঃ খলিলুর রহমান সকল বাংলাদেশীকে বিমানে ভ্রমণের আহ্বান জানিয়ে বলেন, দেশের উন্নয়নে ও বিমানকে সহযোগিতা করা সকলের দায়িত্ব। তবে ভ্রমণের সময় আন্তরিকতার সাথে বিমানের সেবা দরকার। একখণ্ড বাংলাদেশ হোক বিমানের পরিসেবা।

নতুন ঠিকানায় বিমান:

বিমান বাংলাদেশ, রকউড পেলাজা,৩১৫৪ কিংসটন রোড দোতলা,এসকারবোরো,কানাডা ।অনটারিও , এম১এম ১পি৪ ।
ইমেইল yyztobg@gmail.com
Website:https//biman-airlines.com
Phone: +416 546 2121

রকউড প্লাজার দোতলার ১৭৫০ বরগ ফুট জুড়ে কার্যালয়। কম করে ৫০টি গাড়ির পার্কিং সুবিধা রয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park