1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 10, 2026, 10:38 pm
সংবাদ শিরোনাম :
প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী

নরেন্দ্র মোদির মা মারা গেছেন

  • প্রকাশিত : শুক্রবার, ডিসেম্বর ৩০, ২০২২
  • 234 বার পঠিত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি মারা গেছেন। গুজরাটের আহমেদাবাদের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাতে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৯ বছর। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, মায়ের মৃত্যুর খবর জানান প্রধানমন্ত্রী মোদি নিজেই। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে মোদি লেখেন, “একটি গৌরবময় শতাব্দী ঈশ্বরের পায়ে বিশ্রাম নিল। মায়ের মধ্যে আমি সর্বদা ত্রিমূর্তিকে অনুভব করেছি, যার মধ্যে একজন তপস্বীর যাত্রা, নিঃস্বার্থ কর্মযোগীর প্রতীক এবং মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ জীবন।’”ছোট ছেলে পঙ্কজ মোদির সঙ্গেই থাকতেন হীরাবেন মোদি। তারা গান্ধীনগরের কাছে রায়সান নামের একটি গ্রামে বাস করতেন। মায়ের মৃত্যুর খবর পেয়ে নরেন্দ্র মোদি সেখানে ছুটে যান। মায়ের প্রতি শেষশ্রদ্ধা জানান। আজই গান্ধীনগরে হীরাবেন মোদির শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে। ১৯২৩ সালে গুজরাটের মেহসানার বিসনগরে জন্ম হীরাবেনের। বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। দুই দিন আগে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আহমেদাবাদের ইউএন মেহতা হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। সেখানেই রাত সাড়ে ৩টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। প্রধানমন্ত্রী মোদির মায়ের মৃত্যুতে শোক জানিয়েছেন দেশটির বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ও বিশিষ্টজনেরা।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park