1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 21, 2026, 7:11 am
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

নারী দিবসে সম্মাননা পাচ্ছেন শ্রেষ্ঠ ৫ জয়িতা

  • প্রকাশিত : সোমবার, মার্চ ৮, ২০২১
  • 308 বার পঠিত

আন্তর্জাতিক নারী দিবসে আজ সোমবার জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ পাঁচ জন জয়িতাকে সম্মাননা দেবে সরকার। বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে দিবসটি উপলক্ষ্যে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা শ্রেষ্ঠ জয়িতাদের হাতে সম্মাননা পদক তুলে দেবেন। গতকাল সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

 

এবার বরিশালের হাছিনা বেগম নীলা, বগুড়ার মিফতাহুল জান্নাত, পটুয়াখালীর হেলেন্নছা বেগম, টাঙ্গাইলের রবিজান ও নড়াইলের অঞ্জনা বালা বিশ্বাস শ্রেষ্ঠ জয়িতা হিসেবে সম্মাননা পাচ্ছেন। তাদের প্রত্যেককে ১ লাখ টাকার চেক, ক্রেস্ট ও সনদ দেওয়া হবে।

 

সংবাদ সম্মেলনে জানানো হয়, হাছিনা বেগম নীলা একজন সফল উদ্যোক্তা ও ব্যবসায়ী। শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হলেন মিফতাহুল জান্নাত। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এমএসএস অধ্যনরত এবং একজন দৃষ্টিপ্রতিবন্ধী সফল নারী।

 

পটুয়াখালীর হেলেন্নছা বেগম তার ছয় ছেলে ও তিন মেয়ের সবাইকে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছেন। তার বড় ছেলে পুলিশের অতিরিক্ত আইজিপি (এইচআর), মেজ ছেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং পঞ্চম ছেলে মনোবুশো স্কলারশিপ নিয়ে জাপান থেকে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন মুক্তিযোদ্ধা রবিজান। সমাজ উন্নয়নে ভূমিকা রেখেছেন অঞ্জনা বালা বিশ্বাস।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park