1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
February 10, 2026, 12:04 am
সংবাদ শিরোনাম :
বিএনপি ২২০টি ও জামায়াত ৫৭ টি আসন পেতে পারে: ন্যাশনালিস্ট রিসার্চ সেল গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা ফুলছড়ি থানা পুলিশের নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের অঙ্গীকার জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা জাতীয় পার্টি ব্যালটের মাধ্যমেই রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা: ইসি সানাউল্লাহ বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের দাবি: অর্থ উপদেষ্টার পদত্যাগ চাইলেন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা ‘ট্রাইব্যুনাল ইজ কোয়াইট স্ট্রিক্ট, প্রমাণ করতে না পারলে খালাস’ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের বেশিরভাগই অতিদরিদ্র গণভোটে হ্যাঁ জয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা গঠন সম্ভব: আলী রীয়াজ

নারী দিবসে স্ত্রীর জন্য সেরা উপহার কী হতে পারে— বললেন রুশ এমপি

  • প্রকাশিত : শুক্রবার, মার্চ ৮, ২০২৪
  • 191 বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক নারী দিবসে স্ত্রীর জন্য সেরা উপহার হলো তাকে গর্ভবতী করা এবং পুরুষদের আরও দায়িত্বশীল হওয়া। রাশিয়ার পার্লামেন্ট দুমার সদস্য এবং দুমার পরিবার সুরক্ষা কমিটির প্রধান ভিতালি মিলোনভ এমনটাই মনে করেন।

‘আমি বিশ্বাস করি যে নারী দিবসে স্ত্রীদের জন্য সেরা উপহার হলো গর্ভধারণ। শিশুদের চেয়ে বড় আনন্দের আর কিছু নেই। সেই সঙ্গে পুরুষদেরও আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন। বিবাহিত নারীদের জন্য সন্তান ও দায়িত্বশীল স্বামীর চেয়ে বড় উপহার আর নেই,’ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে এক বিবৃতিতে এসব কথা বলেছেন মিলোনভ।

পরিবার বড়ো করার জন্য নারী এবং পুরুষ উভয়েরই সুশৃঙ্খল ও স্বাস্থ্যকর জীবনের ওপর জোর দিয়েছেন মিলোনভ। বিবৃতিতে এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘অনিয়ন্ত্রিত জীবন যাপন কখনও সুস্থতার পরিচয় নয়। আমি মনে করি, নারী-পুরুষ উভয়ের স্বাস্থ্যকর জীবনযাবন করা উচিত, নিয়মিত শরীর চর্চা করা উচিত এবং অবশ্যই মদ্যপান নিয়ন্ত্রণ করা উচিত। মদ উর্বরতা হ্রাস করে।’

মিলোনভ ৬ সন্তানের জনক। এই সন্তানদের মধ্যে ৩ জন তার নিজের এবং বাকি ৩ জন দত্তক নেওয়া।

প্রসঙ্গত, বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়ার মোট আয়তন ১ কোটি ৭০ লাখ ৯৮ হাজার বর্গকিলোমিটার কিন্তু জনসংখ্যা মাত্র ১৪ কোটি ৭১ লাখ ৮২ হাজার। দেশটির জন্মহার বেশ নিম্ন এবং তরুণ প্রজন্মের একটি উল্লেখযোগ্য অংশ বৃদ্ধ হওয়ার আগেই বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগে মারা যায়। এসব শারীরিক জটিলতার প্রধান কারণ অতিমাত্রায় মদ্যপান।

রাশিয়ার সরকারি পরিসংখ্যান দপ্তর রোসটাট সম্প্রতি এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৩ সালে মাত্র ১২ লাখ ৬৪ হাজার শিশু জন্ম নিয়েছে রাশিয়ায়, যা ১৯৯৯ সালের পর থেকে সর্বনিম্ন।

গত ফেব্রুয়ারি মাসে এক ভাষণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, ‘আদর্শ রুশ পরিবার হলো সেই পরিবার, যে পরিবারে প্রচুর সন্তান-সন্ততি রয়েছে।’

তার আগে জানুয়ারি মাসে রাশিয়ার স্তাভরোপোল প্রদেশের নেভিন্নোমিস্ক শহরের মেয়র মিখাইল মিনেনকোভ বলেন, ‘এই মুহূর্তে খাওয়া, ঘুমের চেয়েও জরুরি হলো প্রতিদিন স্ত্রী/প্রেমিকাকে ভালবাসা এবং যৌন সম্পর্ক স্থাপন করা।’

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park