1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 11, 2026, 8:46 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

না ফেরার দেশে সংগীতশিল্পী শাফিন আহমেদ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, জুলাই ২৫, ২০২৪
  • 261 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: জনপ্রিয় সংগীতশিল্পী শাফিন আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এ সংগীতশিল্পীর ভাই হামিন আহমেদ।
তিনি বলেন, ‘শাফিনের ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল। ২০ জুলাই তার একটা কনসার্ট ছিল ভার্জিনিয়াতে। শোয়ের আগে অসুস্থ হয়ে পড়েন শাফিন। শো’টা ক্যানসেল করেন। সেদিনই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার নানা অর্গান অকার্যকর হতে থাকলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এরপর তাকে আর ফেরানো গেল না।’ গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৬টা ৫০ মিনিটে আমেরিকার ভার্জিনিয়ার সেন্টার হাসপাতালে তিনি মারা যান।
এর আগে, বছরখানেক আগেও কক্সবাজার বেড়াতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা ও সংগীতশিল্পী শাফিন আহমেদ। পরে তাকে ভর্তি করানো হয় কক্সবাজার সদর হাসপাতালে করোনারি কেয়ার ইউনি-সিসিইউতে। চিকিৎসক ও সেবিকাদের আন্তরিক প্রচেষ্টায় সেবারের মতো প্রাণে বেঁচে যান এই সঙ্গীতশিল্পী।
সে সময় তার শরীরে কোনো পালস না পাওয়ায় ইলেকট্রিক শক্ড দেয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হন চিকিৎসকরা। একপর্যায়ে শরীরের পালস ফিরে পান এই সংগীততারকা। নিশ্বাস নিতে শুরু করেন।
তবে সেবার বেঁচে ফিরলেও এবার আর ফিরতে পারলেন না শাফিন আহমেদ।
শাফিন আহমেদ মাইলস ব্যান্ডের বেজ গিটারিস্ট এবং প্রধান গায়ক। ব্যান্ডের বাইরে তিনি সলো ক্যারিয়ারে সুনাম অর্জন করেছেন। এছাড়াও বেশকিছু সলো কিংবা মিক্সড অ্যালবামে এই শিল্পীর গান রয়েছে। শাফিনের মা সঙ্গীত শিল্পী ফিরোজা বেগম এবং বাবা সুরকার কমল দাশগুপ্ত।
এই পরিবারে জন্ম নেওয়ার কারণে ছোট বেলা থেকেই শাফিন গানের ভেতরেই বড় হয়। বাবার কাছে মাঝে মাঝে উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছেন আর মার কাছে শিখেছেন নজরুলগীতি।
এরপর বড়ভাই হামিন আহমেদ-সহ ইংল্যান্ডে পড়াশোনার সুবাদে পাশ্চাত্য সংগীতের সংস্পর্শে এসে ব্যান্ড সঙ্গীত শুরু করেন এবং মাইলস ব্যান্ড গড়ে তোলেন যা পরবর্তিতে বাংলাদেশের অগ্রগামী ব্যান্ডদলসমুহের মধ্যে অন্যতম হিসেবে স্বীকৃতি লাভ করে।
তিনি সেইসময় প্রচারিত বিটিভির নিয়মিত মাইলসকে নিয়ে করা অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন। শাফিন আহমেদের জন্ম ১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। এ সংগীতশিল্পীর জনপ্রিয় কিছু গানের মধ্যে চাঁদ তারা সূর্য, জ্বালা জ্বালা, ফিরিয়ে দাও ও ফিরে এলেনা অন্যতম।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park