1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
March 10, 2026, 4:26 pm
সংবাদ শিরোনাম :
“দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই : প্রধানমন্ত্রী ফুলছড়িতে গৃহবধূর হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পদোন্নতি পাওয়া দুই সেনা কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সাক্ষাৎকারের বিষয় দেখার পর মন্তব্য করবেন তথ্যমন্ত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন কানাডা ইনক ,বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও মনচো ৭১ যৌথভাবে একুশ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ইফতার

নিউজিল্যান্ডে ৫১ মুসলিম হত্যাকারীর সাজার শুনানি শুরু

  • প্রকাশিত : মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২০
  • 644 বার পঠিত

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলা চালিয়ে ৫১ মুসলমানকে হত্যাকারী অস্ট্রেলিয়ান ব্রেনটন টেরেন্টের সাজা ঘোষণার শুনানি শুরু হয়েছে। সোমবার এ প্রক্রিয়া শুরু হয় বলে জানান একজন প্রসিকিউটর।

গত বছরের এ হামলার ঘটনায় শ্বেতাঙ্গ ওই বর্ণবাদী টেরেন্ট ৫১ ব্যক্তিকে হত্যা, ৪০ জনকে হত্যাচেষ্টা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে অভিযুক্ত হয়েছেন। হামলার কথা তিনি নিজে স্বীকার করেছেন এবং হামলার দৃশ্য ফেসবুকে সরাসরি সম্প্রচার করেছেন।

ধারণা করা হচ্ছে, এ সপ্তাহের শেষ দিকের রায়ে এ ঘটনায় তিনি প্যারোল ছাড়াই যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন।

সোমবার সকালে শুনানির সময় হ্যান্ডকাফ ও ধূসর বর্ণের কারা পোশাক পরা টেরেন্টের মাঝে তেমন কোনো অনুশোচনা লক্ষ্য করা যায়নি।

প্রধান প্রসিকিউটর বারনাবি হাউয়িস বলেন, টেরেন্ট গ্রেফতারের পর পুলিশকে বলেছিলেন, তিনি মুসলমানদের মাঝে আরো ভীতি ছাড়াতে চেয়েছিলেন। ‘তার ইচ্ছা ছিল মুসলিম জনসংখ্যা ও অ-ইউরোপীয়ানদের অভিবাসীদের মাঝে ধীরে ধীরে ভীতির সঞ্চার করা’, বলেন হাউয়ি।

হাউয়ি আরো বলেন, টেরেন্ট এত মানুষের প্রাণ কেড়ে নেয়ার পরও কোনো অনুশোচনা দেখায়নি বরং তার পরিকল্পনা ছিল মসজিদটিকে পুড়িয়ে দেয়ার।

নূর মসজিদের ইমাম গামাল ফৌদা বলেন, টেরেন্ট বিপথগামী ও বিভ্রান্ত। আমি এ সন্ত্রাসীর পরিবারকে বলতে চাই, তারা তাদের একজন সন্তানকে হারিয়েছে, কিন্তু আমরা আমাদের কমিউনিটির অনেক প্রাণ হারিয়েছি।

‘আমি তাদের প্রতি সম্মান জানাই, কারণ তারাও আমাদের মতো কষ্টে পড়েছে’, বলেন ফৌদা।

নূর মসজিদ হলো টেরেন্টের হামলা করা দ্বিতীয় মসজিদ। এখানেই বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটেছে। তৃতীয় মসজিদে হামলার করার আগে গ্রেফতার হয় টেরেন্ট।

সূত্র : আলজাজিরা

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park