1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
February 16, 2026, 7:36 pm
সংবাদ শিরোনাম :
বিএনপি ২২০টি ও জামায়াত ৫৭ টি আসন পেতে পারে: ন্যাশনালিস্ট রিসার্চ সেল গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা ফুলছড়ি থানা পুলিশের নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের অঙ্গীকার জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা জাতীয় পার্টি ব্যালটের মাধ্যমেই রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা: ইসি সানাউল্লাহ বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের দাবি: অর্থ উপদেষ্টার পদত্যাগ চাইলেন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা ‘ট্রাইব্যুনাল ইজ কোয়াইট স্ট্রিক্ট, প্রমাণ করতে না পারলে খালাস’ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের বেশিরভাগই অতিদরিদ্র গণভোটে হ্যাঁ জয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা গঠন সম্ভব: আলী রীয়াজ

নিজ গ্রা‌মে চিরনিদ্রায় শায়িত লেফটেন্যান্ট নির্জন

  • প্রকাশিত : মঙ্গলবার, সেপ্টেম্বর ২৪, ২০২৪
  • 116 বার পঠিত

টাঙ্গাইল প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় ডাকাতের ছুরিকাঘাতে নিহত সেনাবাহিনীর লেফট্যানেন্ট মো. তানজিম সারোয়ার নির্জনের (২৩) গ্রামের বাড়িতে তার দাফন সম্পন্ন য়েছে।

মঙ্গলবার (২৪ সে‌প্টেম্বর) বিকেল সা‌ড়ে ৩টার দি‌কে নির্জনের মর‌দেহ কক্সবাজার থেকে হেলিকপ্টারযোগে টাঙ্গাইল হেলিপ‌্যা‌ডে এসে পৌঁছায়। এ সময় পুরো এলাকা ঘিরে রাখে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এরপর নিহতের মরদেহ তার গ্রামের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার করের বেতকা এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে নেওয়ার পর নিহতের স্বজনদের আহাজাররি‌তে চারপাশ ভারি হয়ে উঠে। একমাত্র ছেলেকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছিলেন নিহতের মা। নিহত তানজিম সারোয়ার নির্জন করের বেতকা গ্রামের সারোয়ার জাহানের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।

এ সময় ঘাটাইল এরিয়ার ১৯ পদাতিক ডিভিশনের জিওসি জেনারেল হুসাইন মোহাম্মদ মাসীহুর রহমান, যমুনা ক্যান্টনমেন্টের ব্রিগেডিয়ার জেনারেল মো. মামুনুর রশীদসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এদিন বিকেলে আসরের নামাজের পর বোয়ালী মাদরাসা মাঠে জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। এর আগে নিহত লেফটেন্যান্ট নির্জনকে গার্ড অব প্রদান করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park