1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
February 17, 2026, 11:38 pm
সংবাদ শিরোনাম :
বিএনপি ২২০টি ও জামায়াত ৫৭ টি আসন পেতে পারে: ন্যাশনালিস্ট রিসার্চ সেল গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা ফুলছড়ি থানা পুলিশের নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের অঙ্গীকার জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা জাতীয় পার্টি ব্যালটের মাধ্যমেই রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা: ইসি সানাউল্লাহ বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের দাবি: অর্থ উপদেষ্টার পদত্যাগ চাইলেন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা ‘ট্রাইব্যুনাল ইজ কোয়াইট স্ট্রিক্ট, প্রমাণ করতে না পারলে খালাস’ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের বেশিরভাগই অতিদরিদ্র গণভোটে হ্যাঁ জয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা গঠন সম্ভব: আলী রীয়াজ

নির্বাচনী প্রচারণায় গিয়ে গরমে অসুস্থ হয়ে পড়লেন সায়নী

  • প্রকাশিত : শুক্রবার, মে ১৭, ২০২৪
  • 168 বার পঠিত

বিনোদন ডেস্ক: যাদবপুরে লোকসভা নির্বাচনের সপ্তম দফায় ভোট হবে আগামী জুন। এর আগে পুরোদমে প্রচার সারছেন সব দলের প্রার্থীরা। বৃহস্পতিবার (১৬ মে) যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভাঙড় এলাকায় প্রচারে গিয়েছিলেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। প্রচার চলছিল সকাল থেকে। গাড়ির কাছে এসে প্রার্থীর সঙ্গে কথা বলছিলেন এলাকার মানুষজন। এরই মাঝে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সায়নী। 

বৃহস্পতিবার ভাঙড়ের শানপুকুর, ভোগালি ১ ও ভোগালি ২ এলাকায় নির্বাচনী প্রচার করছিলেন সায়নী। রোদের মধ্যেই হুড খোলা গাড়িতে চলছিল প্রচার। সঙ্গে ছিলেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। হঠাৎ সায়নী অসুস্থ বোধ করলে গাড়ি থামানো হয়। তারপর বেশ কিছুক্ষণ গাড়ি থেকে নেমে বিশ্রাম নেন তিনি। হুড খোলা গাড়ি ছেড়ে নিজের গাড়ি করে কিছুক্ষণ প্রচার করেন তিনি। তারপরই হঠাৎ প্রচার বন্ধ করে ফিরে যান সায়নী।

জানা গেছে, শওকত মোল্লাও এদিন অসুস্থ হয়ে পড়েন। তিনিও প্রচার ছেড়ে চলে যান।

স্থানীয় এক তৃণমূল নেতা জানিয়েছেন, প্রবল গরমেই মূলত তারা অসুস্থ হয়ে পড়েন। পশ্চিমবঙ্গে কয়েকদিন বৃষ্টি হওয়ায় তাপমাত্রা নামলেও আবার গরম বাড়তে শুরু করেছে। পারদ চড়ছে তাপমাত্রার। ফলে অস্বস্তিও বাড়তে শুরু করেছে।

এর আগে, সন্দেশখালির বিজেপি প্রার্থীও গরমের মধ্য়ে প্রচারে বেরিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন। সেই ঘটনায় হাসপাতালে ভর্তি করতে হয়েছিল তাকে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park