1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
March 11, 2026, 9:25 am
সংবাদ শিরোনাম :
“দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই : প্রধানমন্ত্রী ফুলছড়িতে গৃহবধূর হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পদোন্নতি পাওয়া দুই সেনা কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সাক্ষাৎকারের বিষয় দেখার পর মন্তব্য করবেন তথ্যমন্ত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন কানাডা ইনক ,বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও মনচো ৭১ যৌথভাবে একুশ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ইফতার

নুরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

  • প্রকাশিত : বৃহস্পতিবার, আগস্ট ৩, ২০২৩
  • 280 বার পঠিত

ছাত্রলীগের হামলায় আহত গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরকে দেখতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে রাজধানীর মহাখালীতে ইউনির্ভাসেল মেডিক্যাল কলেজ হাসপাতালে (সাবেক আয়েশা মেমোরিয়াল হাসপাতাল) নুরকে দেখতে যান তিনি। মির্জা ফখরুল চিকিৎসকদের কাছ থেকে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এসময় মির্জা ফখরুলের সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, নির্বাহী কমিটির সদস্য নাজিমউদ্দিন আলম প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া, এই সময়ে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানও উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসির রাজু ভাস্কর্যের পাশে হামলার শিকার হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। হামলাকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মী বলে অভিযোগ করেছে গণঅধিকার পরিষদ। তবে অভিযোগ অস্বীকার করেছে ছাত্রলীগ।

এর আগে, দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন থেকে নুরুল হক নুরের ওপর হামলার ঘটনার নিন্দা জানান মির্জা ফখরুল। তিনি বলেন, গতকাল (বুধবার) গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে ছাত্রলীগের নেতাকর্মীরা অমানবিকভাবে তার ওপরে চড়াও হয়েছে, আক্রমণ করেছে, ভয়ংকরভাবে তাকে আহত করেছে। এর আগের রাতে তার বাসায় গোয়েন্দা পুলিশের লোকেরা গিয়ে অমানবিকভাবে তার বাচ্চা, তার স্ত্রীর সামনে ভাঙচুর করেছে, তার ওপর আক্রমণ করেছে। এটা কোনও সভ্য দেশে চলতে পারে না। এই হচ্ছে বাংলাদেশের চিত্র। আমি ভিপি নুরের ওপর আক্রমণ ও হামলার নিন্দা জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park