1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 30, 2026, 11:13 am
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

নেতৃত্বে স্মিথ, রেস্তোরাঁয় গিয়ে কপাল পুড়ল কামিন্সের

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ডিসেম্বর ১৬, ২০২১
  • 364 বার পঠিত

নেতৃত্বে স্মিথ, রেস্তোরাঁয় গিয়ে কপাল পুড়ল কামিন্সের। অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামা হলো না অধিনায়ক প্যাট কামিন্সের। ফলে দলকে নেতৃত্ব দিচ্ছেন স্টিভ স্মিথ। সহ-অধিনায়ক হিসেবে রয়েছেন ট্রাভিস হেড।

এছাড়া কামিন্সের না থাকার সুযোগে অভিষেক হয়েছে মাইকেল নেসারের।

ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক অ্যাশেজ সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়ার টেস্ট দলের নেতৃত্বে ছিলেন টিম পেইন। কিন্তু যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে তাকে বাধ্য হয়ে সে পদ ছাড়তে হয়। এমনকি আপাতত দল থেকেও বাদ পড়েছেন তিনি।

এরপরই লাল বলের ক্রিকেটে দলের নেতৃত্বে আসেন পেস বোলার প্যাট কামিন্স। তার নেতৃত্বে চলতি অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে দুর্দান্ত জয়ও পায় দল।

কিন্তু দ্বিতীয় টেস্ট শুরুর মাত্র একদিন আগেই করোনার বিধিনিষেধের কারণে ম্যাচের একাদশ থেকেই ছিটকে গেলেন কামিন্স। বুধবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন কামিন্স। সেখানেই এক ব্যক্তি করোনা আক্রান্ত ছিলেন বলে জানা যায়।

এই বিষয়ে জানার পরপরই কামিন্সকে আইসোলেশনে পাঠানো হয়েছে। তৎক্ষণাৎ তার কোভিড পরীক্ষাও করানো হয়েছে। নেগেটিভ ফলাফল আসলেও খেলার অনুমতি পাননি কামিন্স।

এদিকে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বলবিকৃতির কাণ্ডের পর অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়েছিল স্টিভ স্মিথের। সাড়ে তিন বছর পর ফের অধিনায়ক হলেন অভিজ্ঞ এই অজি ব্যাটার।

অন্যদিকে, অ্যাডিলেডের দিবারাত্রির টেস্টে টস জিতে প্রথম ইনিংসে ব্যাট করছে অস্ট্রেলিয়া। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রথম দিনের তৃতীয় সেশনে ১ উইকেট হারিয়ে ১৪৮ রানে ব্যাট করছে ক্যাঙ্গারু বাহিনী। মার্কাস হ্যারিস মাত্র ৩ রানে সাজঘরে ফেরার পর ডেভিড ওয়ার্নার আর মার্নাস লাবুশানে মিলে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছেন।

এ মুহূর্তে ওয়ার্নার ৮০ এবং লাবুশানে ৬১ রানে ব্যাট করছেন। ইংল্যান্ডের হয়ে একমাত্র উইকেটটি তুলে নিয়েছেন ব্রড।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park