1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 19, 2026, 6:26 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

নৌযান শ্রমিকদের মজুরি বাড়াতে বললো সংসদীয় কমিটি

  • প্রকাশিত : মঙ্গলবার, মে ১৪, ২০২৪
  • 169 বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক: নৌযান শ্রমিকদের মজুরি বাড়াতে বলেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

মঙ্গলবার (১৪ মে) সংসদ ভবনে দ্বাদশ জাতীয় সংসদের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সভাপতি সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম সভাপতিত্ব করেন।

সভায় প্রথম বৈঠকের কার্যবিবরণী সংশোধনীসহ সংশোধিত আকারে অনুমোদন ও নিশ্চিত করা হয় এবং প্রথম সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে কেন্দ্রীয় তহবিলের অর্থ গত ২০২২-২০২৩ অর্থবছরে কোন কোন খাতে কি পরিমাণ ব্যয় করা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত পর্যালোচনা করা হয়। এ সময় নৌযান শ্রমিকদের মজুরি বৃদ্ধির সুপারিশসহ শ্রমিকদের জন্য সরকারের গৃহীত পদক্ষেপ প্রচারের জন্য বৈঠকে সিদ্ধান্ত হয়।

বৈঠকে মন্ত্রণালয়ের আওতাধীন প্রকল্পগুলোর বিষয়ে আলোচনা করা হয় এবং প্রকল্পগুলোর সম্ভাব্যতা যাচাইয়ের জন্য নির্দেশনা দেওয়া হয়।

বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, শ্রম অধিদপ্তর, মন্ত্রণালয় ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park