1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
February 16, 2026, 8:39 pm
সংবাদ শিরোনাম :
বিএনপি ২২০টি ও জামায়াত ৫৭ টি আসন পেতে পারে: ন্যাশনালিস্ট রিসার্চ সেল গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা ফুলছড়ি থানা পুলিশের নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের অঙ্গীকার জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা জাতীয় পার্টি ব্যালটের মাধ্যমেই রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা: ইসি সানাউল্লাহ বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের দাবি: অর্থ উপদেষ্টার পদত্যাগ চাইলেন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা ‘ট্রাইব্যুনাল ইজ কোয়াইট স্ট্রিক্ট, প্রমাণ করতে না পারলে খালাস’ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের বেশিরভাগই অতিদরিদ্র গণভোটে হ্যাঁ জয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা গঠন সম্ভব: আলী রীয়াজ

ন্যান্সি কোন ‘কোকিলে’র ওপর চটলেন?

  • প্রকাশিত : সোমবার, জুলাই ১৫, ২০২৪
  • 195 বার পঠিত

বিনোদন প্রতিবেদক: কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সিকে গানের পাশাপাশি স্যোশাল মিডিয়ায় সবসময় সরব থাকতে দেখা যায়। সম্প্রতি তার ফেসবুকের একটি পোস্ট নিয়ে দর্শকমহলে তুমুল আলোচনা চলছে। ন্যান্সি তার পোস্টে কোনো একব্যক্তিকে  উদ্দেশ্য করে ‘কুটনি বুড়ি’ শেয়াল রাণীসহ আরও বেশ কিছু ভাষায় গালমন্দ করেছেন। এছাড়া শিয়ালের ছবি পোস্ট করে একটি দরখাস্ত আকারে কাউকে সতর্ক করেছেন এই শিল্পী। যদিও সেখানে তিনি কারও নাম উল্লেখ করেন নি।

পোস্টে ন্যানসি লিখেছেন, ‘বরাবর, কোকিল নামযুক্ত কুটনি বুড়ি শেয়াল রাণী। পরের চুল কাটা নিয়ে না ভেবে নিজের লেজ কোথায়, কাদের কাছে, কীভাবে এবং কতবার কেটে এসেছো সেটা নিয়ে ভাবো। মেকাপ ছাড়া দেখতে তুমি যেমন বিশ্রী, তোমার কর্মকাণ্ড ও ঠিক তেমন বিশ্রী।’

ন্যানসি আরও লিখেছেন, ‘মানের ভয় তোমার নেই জানি কিন্ত প্রাণের ভয় তো আছে! তাই যত দ্রুত পারো জঙ্গলে চলে যাও। নইলে যে কোনো সময় রাম প্যাদানি খাবে। সতর্ক বার্তা প্রচারে-সুস্থ শিল্পী সমাজ।’ এদিকে ন্যান্সির পোস্টে অনেকেই জানতে চেয়েছেন, কে এই কুটনি বুড়ি? মো. শামীম ভূঁইয়া নামের এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘অর্থগুলি বুজতে খুব কষ্ট হয়ে গেলো।’ সেই মন্তব্যের জবাবে ন্যানসি লিখেছেন, ‘আমাদের গানের জগতে বিগত কয়েক বছর ধরে একটাই আবর্জনা। আপনি না বুঝলেও গসিপ মাতা ঠিকই বুঝবে কি বলতে চেয়েছি।’

তানভীর মাহমুদ ন্যানসিকে প্রশ্ন করেছেন, ‘কাকে বললে প্রিয় গায়িকা?’ এই প্রশ্নে ন্যানসি উত্তর দিয়েছেন, ‘লেজ কাটা বুড়ি শেয়াল রাণীকে বলেছি’। এদিকে পোস্টে ন্যানসি যাকে ইঙ্গিত করেছেন তাকে হয়তো চিনেছেন সংগীতশিল্পী কোনাল। পোস্টটি নিজের ফেসবুকে শেয়ার করে কোনাল লিখেছেন, ‘ন্যানসি আপু ফিরে এসেছে। বহুরূপী, মিথ্যুক, হিপোক্রেটরা আসলে বোঝে না, অসভ্য আচরণ, বর্বরতা, মিথ্যা প্রোপাগান্ডা ছড়াতে ছড়াতে মানুষ টায়ার্ড হয়ে গেলেও আল্লাহ টায়ার্ড হন না। রাম প্যাদানির সময় আসার আগে তার নিজের বেঁচে থাকা সম্মানটুকু নিয়ে সতর্ক হয়ে যাওয়া উচিত। অনেক হয়েছে! মানুষের সহ্যের সীমা থাকে। সীমা অতিক্রম করাটা আল্লাহও পছন্দ করেন না!’

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park