1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
March 11, 2026, 9:39 am
সংবাদ শিরোনাম :
“দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই : প্রধানমন্ত্রী ফুলছড়িতে গৃহবধূর হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পদোন্নতি পাওয়া দুই সেনা কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সাক্ষাৎকারের বিষয় দেখার পর মন্তব্য করবেন তথ্যমন্ত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন কানাডা ইনক ,বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও মনচো ৭১ যৌথভাবে একুশ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ইফতার

পত্রিকার সম্পাদকদের সঙ্গে ইইউর প্রতিনিধি দলের বৈঠক

  • প্রকাশিত : সোমবার, জুলাই ১৭, ২০২৩
  • 218 বার পঠিত

বিভিন্ন সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন দূতাবাসে‌ সফররত ইউরোপীয় ইউনিয়ন প্রাক-নির্বাচনী প্রতিনিধি দলের সঙ্গে বিভিন্ন সংবাদমাধ্যমের সম্পাদকদের বৈঠকটি হয়। বৈঠকে সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলসহ বিভিন্ন পত্রপত্রিকার সাংবাদিক ও সম্পাদকেরা উপস্থিত ছিলেন। এসময় বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, ডিবিসি নিউজের সম্পাদক‌, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, দ্য নিউএজ সম্পাদক নুরুল কবির, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার সম্পাদক ইনাম আহমেদ। বৈঠকের পর নিউএজের সম্পাদক নুরুল কবির সাংবাদিকদের বলেন, ‘গণমাধ্যমকর্মীদের মধ্যে বিভেদ থাকলেও ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সবার উদ্বেগ আছে এবং সুষ্ঠু নির্বাচনের জন্য গণমাধ্যম ভূমিকা রাখবে বলে ইইউ প্রতিনিধিদের জানানো হয়েছে।’পাশাপাশি বাংলাদেশে আসার জন্য ইইউ প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়ে নিউএজ সম্পাদক বলেন, ‘নির্বাচন ঠিক করতে ইইউকে এখনও আসতে হচ্ছে- যা দুঃখজনক। তাদের প্রতিবেদনে যেন বাংলাদেশের মানুষ সন্তুষ্ট হয়, সে বিষয়ে খেয়াল রাখার আহ্বান জানানো হয়।’

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park